Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কালীপুজোতে উধাও শ্যামাপোকা, কারণ জানলে চমকে উঠবেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শ্যামা পুজোতে বঙ্গে আগমন ঘটতো শ্যামাপোকার। মিছিল করে আলোর উৎসবে সামিল হত এই শ্যামাপোকারা। বাড়ি থেকে রাস্তাঘাট – এমন কোনও আলো থাকত না, যার দখল নিত না শ্যামাপোকার ঝাঁক ।  তবে এবার বদলে গিয়েছে সেই দৃশ্য।  অক্টোবর শেষ হয়ে নভেম্বর মাস পড়ে গেলেও এখন পর্যন্ত শ্যামাপোকাদের দেখা মিলছে না। আর তাতেই বাড়ছে চিন্তা।

কেন দেখা যাচ্ছে না শ্যামা পোকা ? এই প্রসঙ্গে পরিবেশবিদরা জানিয়েছেন, ‘অগস্ট মাস থেকে শ্যামাপোকার  ব্রিডিং শুরু হয়। সেপ্টেম্বর-অক্টোবরে সেটা পিকে পৌঁছায়। তাই শীত পড়লেই আগমন ঘটে শ্যামাপোকার । তবে কালীপুজোর সময় যথেচ্ছ বাজি ফাটানো হয়  । আর সেই  বাজি থেকে নির্গত সালফার গ্যাসের ধোঁয়া এই পোকার প্রজননে বাধা দেয় । মৃত্যু হয় শ্যামাপোকাদের । সেইজন্য দিন দিন কমছে শ্যামাপোকা।‘

পরিবেশকর্মী গৌতম পাত্র বলেন, ‘ ছোট বেলায় রাতে হ্যারিকেন জেলে পড়তে বসতাম। শ্যামাপোকাগুলো ছুটে আসতো। এ বছর আর তাদের দেখতে পাচ্ছি না।’ অন্যদিকে পতঙ্গ বিশেষজ্ঞ ড. দেবাশিস বিশ্বাস জানিয়েছেন,’ ধানক্ষেতে প্রচুর কীটনাশক ব্যবহারের জেরে এই পোকার প্রজনন আর হচ্ছে না। তাই কমছে শ্যামাপোকার সংখ্যা ।‘  বলা বাহুল্য, একটা সময় কালীপুজোর বাহক হিসাবে বঙ্গে আগমন ঘটতো শ্যামাপোকার । আর এখন সেইসব কার্যত অতীত বলাই  যায়।

নৈহাটির বড়মাকে অর্পণ করা ১৫ কেজি ফল পেলেন হাসপাতালের রোগীরা

শনিতেও দেদার বাজির তাণ্ডব, কলকাতায় রেকর্ড গড়ল বায়ু দূষণ

শব্দ বাজির তাণ্ডবে অসুস্থ একের পর এক অবলা প্রাণী

মা কালীকে জড়িয়ে ধরে হাউহাউ করে কাঁদলেন কল্যাণ

কলকাতায় কালীপুজোর রাতে দেদার ফাটল শব্দবাজি, গ্রেফতার ২৯২

২ বছর পর পুজোতে থাকছেন অনুব্রত, কত ভরিতে সাজবেন ‘কেষ্টর কালী’ ?

মা কালীকে বিসর্জন দিতে গিয়ে কালীর কোলে বিলীন হয়েছিলেন রামপ্রসাদ 

৪০০ বছর আগে ডাকাতদের হাত ধরে শুরু হয়েছিল এই কালী পুজো

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00