পাকিস্তানে খেলতে ব্যস্ত বেন স্টোকস, বাড়িতে ভয়াবহ চুরি

Share:

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান সফরে ছিলেন বেন স্টোকস। সেই ফাঁকে তাঁর ইংল্যান্ডের বাড়িতে ভয়াবহ ডাকাতি, চুরি গিয়েছে মূল্যবান গয়না ও অন্যান্য সামগ্রী। চুরি যাওয়া জিনিস ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছে ইংল্যান্ডের ইংল্যান্ডের সাদা পোশাকের অধিনায়ক বেন স্টোকস।

তবে চুরি যাওয়া জিনিসের তালিকায় এমন কিছু সামগ্রীও রয়েছে, যার সঙ্গে জড়িয়ে রয়েছে আবেগ। এমন কিছু জিনিস, যার সত্যিই কোন পরিপূরক কিছু হয় না। পুলিশ নিজেদের মতো করে তদন্ত চালাচ্ছে। তবে বেন স্টোকস সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই আবেদন করেছেন চুরি যাওয়া সামগ্রী যাতে ফিরে পাওয়া যায় এবং দুষ্কৃতিদের যাতে চিহ্নিত করা যায়।

১৭ অক্টোবর কয়েকজন মুখোশধারী ব্যক্তি ক্যাসেল ইডেন এলাকায় তাঁর বাড়ি থেকে গয়না ও মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। ডাকাতি করার সময় উপস্থিত ছিলেন স্টোকসের স্ত্রী ক্ল্যারি, দুই সন্তান লেটন ও লিবি বাড়িতেই ছিলেন। তাঁরা কেউই শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হন নি, তবে এই ঘটনার পর অত্যন্ত ভেঙে পড়েছে তাঁরা।

বুধবার(৩০ অক্টোবর)সামাজিক যোগাযোগমাধ্যম স্টোকস নিজেই এই ঘটনা জানিয়ে পোস্ট করেছেন। হারিয়ে যাওয়া জিনিসপত্রের ছবি দিয়ে অপরাধীদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে, ঘটনাটি ঘটেছে তখন, যখন আমার স্ত্রী ও ছোট দুটি বাচ্চা বাড়িতেই ছিল। আমার পরিবারের কেউ শারীরিকভাবে আঘাত পায়নি, এটাই স্বস্তি।তবে স্বাভাবিকভাবেই এই ঘটনা তাদের অনুভূতিকে মানসিকভাবে আঘাত করেছে। আমরা এখন ভাবছি, পরিস্থিতি কতটা খারাপ হতে পারত।’

স্টোকসের চুরি হয়ে যাওয়া জিনিসের মধ্যে রয়েছে ২০২০ সালে সম্মানসূচক অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার(ওবিই) পদক, ইংল্যান্ড ক্রিকেটের আংটি এবং সিংহের মাথার ডিজাইনে বানানো একটি নেকলেস।পাকিস্তানের সফরের ফলও স্টোকসদের পক্ষে যায়নি। প্রথম টেস্ট জেতার পর টানা দুই টেস্টে হেরে সিরিজ হেরেছে ইংল্যান্ড।

ব্রিটিশ তারকা সেই সময় মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যস্ত ছিলেন। বাড়িতে ডাকাতির ঘটনা জানার পরেও তিনি দল ছেড়ে দেশে ফেরেননি। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ করে তবেই দেশে ফেরার বিমান ধরেন।

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

জল থই থই পাকিস্তান, বন্যায় ডুবল করতারপুরের গুরুদ্বার, দোষের ভাগী সেই ভারত

আধুনিক অস্ত্র সরঞ্জাম নিয়ে প্রস্তুত হচ্ছে জৈশ, সচেতন না হলেই বিপদ ভারতের

৬৯ বছর ধরে ভারতে, বিহারে ভোটার তালিকায় দুই পাকিস্তানি নাগরিক

গুজরাত সীমান্তে বিএসএফের হাতে আটক ১৫ পাকিস্তানি মৎস্যজীবী

পাক পুলিশের হাতে গ্রেফতার ইমরান খানের ভাগ্নে

প্রয়োজন প্রায় চার কোটি টাকা! সন্ত্রাসী ঘাঁটি পুনর্নির্মাণের জন্য মসজিদের আড়ালে চলছে অর্থ সংগ্রহ

ভারতের জন্য আকাশসীমা বন্ধের সময়সীমা বৃদ্ধি পাকিস্তানের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]