Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিয়মিত যোগাযোগ রাখেন পুতিন ও মাস্ক,শত্রু দেশকে নিয়ে চিন্তায় ওয়াশিংটন

Share:

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনকারী মার্কিন ধনকুবের ইলন মাস্কের সঙ্গে পুতিনের সম্পর্ক হল বেজায় মধুর। এবার এমনই এক তথ্য উঠে এল মাস্কের সঙ্গে পুতিনের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে। জানা গিয়েছে ২০২২ সালের শেষ দিক থেকে ইলন মাস্কের সঙ্গে ‘নিয়মিত যোগাযোগ’ রাখছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইতিমধ্যেই এমন তথ্য সামনে আসার পর চিন্তায় রয়েছে আমেরিকা। এরইমধ্যে এই ঘটনায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) প্রশাসক বিল নেলসন এই নিয়ে সঠিক তদন্তের আহ্বান জানিয়েছেন।

পুতিনের সঙ্গে ‘ব্যক্তিগত নানা বিষয়, ব্যবসা, ভূরাজনৈতিক উত্তেজনা’ নিয়ে আলোচনা করেছেন মহাকাশ যান প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রতিষ্ঠাতা মাস্ক। এটি আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য যথেষ্ট উদ্বেগের কারণ। স্পেসএক্সের সঙ্গে নাসা ও মার্কিন সেনাবাহিনীর সম্পর্ক আছে। এই সম্পর্কের কারণে মার্কিন সরকারের স্পর্শকাতর তথ্য ও গোয়েন্দা তৎপরতা সম্পর্কে নানা কিছু জানার সুযোগ রয়েছে মাস্কের। আর এই বিষয়গুলো ক্রমশ ভাবিয়ে তুলছে বাইডেন প্রশাসনকে। কেননা আমেরিকার কাছে চিরশত্রুর দেশ হল রাশিয়া।

এই নিয়ে উদ্বেগ প্রকাশ করে মার্কিন সংবামাধ্যমকে বিল নেলসন জানান, ‘ঘটনাটি সত্য কি না, তা আমি জানি না। আমি মনে করি এটা তদন্ত করা উচিত। ইলন মাস্ক ও রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে একাধিকবার আলোচনা হওয়ার ঘটনাটি সত্যি হলে, তা উদ্বেগজনক, বিশেষ করে নাসা, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং কিছু গোয়েন্দা সংস্থার জন্য। এটি অবশ্যই ঝুঁকিপূর্ণ। তাই এর সঠিক তদন্ত হওয়া উচিত’

এই নিয়ে মার্কিন আরও এক কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়ার মতো আমেরিকার প্রতিপক্ষ দেশগুলোর সঙ্গে মাস্কের যোগাযোগের নিয়ে গত বছর আশঙ্কা প্রকাশ করেছিলেন কয়েকজন মার্কিন কর্মকর্তা। কিন্তু মাস্ক মার্কিন নাগরিক হওয়ায় দেশটির গোয়েন্দা মহল বিষয়টি খতিয়ে দেখার ক্ষেত্রে ততটা গুরুত্ব দেয়নি। তবে এবার বিষয়টাকে সত্যিই গুরুত্ব দেওয়া উচিত।

অন্যদিকে বিষয়টি অস্বীকার করেছে প্রতিপক্ষ দেশ রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পুতিন ও মাস্কের মধ্যে শুধু একবার আলোচনা হয়েছে। এই সময় তাঁরা ‘মহাকাশের পাশাপাশি বর্তমান ও আগামী দিনের প্রযুক্তি নিয়ে’ আলোচনা করেছেন। এর বেশি কিছু তাঁদের (পুতিন ও মাস্ক) মধ্যে কোন কথা হয় নি।

৭০০ টাকা খরচ করলেই শরীর ‘গরম’ করা ভিডিও বানানো যাবে Grok-এ

অপেক্ষার অবসান, লঞ্চ হল  টেসলার নতুন গাড়ি, দাম ৫৯.৮৯ লক্ষ  

AI দিয়ে সিনেমা, গেম, টিভি শো, নয়া প্রযুক্তি নিয়ে হাজির Grok 4

ইরানকে পরমাণু কর্মসূচিতে সাহায্য করতে প্রস্তুত রাশিয়া, জানালেন পুতিন

শত্রুর ছায়া-ও মাড়াতে চান না, টেসলার গাড়ি বেচে দিচ্ছেন ট্রাম্প!

আসছে স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট, খরচ জানলে মাথা ঘুরে যাবে!

WhatsApp এর জনপ্রিয়তায় ভাগ বসাতে চলে এল ইলন মাস্কের নতুন XChat

ইলন মাস্কের এক্স হ্যান্ডেলে ব্যাহত পরিষেবা, খুলতেই কী দেখছেন ইউজাররা?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00