লিফটের নিচ থেকে উদ্ধার দেহ, তুমুল চাঞ্চল্য দুর্গাপুরে

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার সকাল ১১টা নাগাদ প্রতিদিনের মতো কারখানায় কাজে যোগ দেন দুর্গাপুর স্টিল প্ল্যান্টের(Durgapur Steel Plant) আধিকারিক সমিত ভট্টাচার্য। কারখানার মেটেরিয়াল হ্যান্ডেলিং প্ল্যান্ট (RMHP) বিভাগে জেনারেল অপারেশন ম্যানেজার পদে কর্মরত ছিলেন তিনি। কিন্তু কারখানায় ঢোকার পর থেকেই আর তাঁর খোঁজ পাওয়া যায়নি। এদিকে সমিতের টিফিন থেকে শুরু করে ব্যাগপত্র সবই রয়েছে কারখানায়। হাজিরা খাতায় সইও করেছেন তিনি‌। ‌এরপর সহকর্মীরা তাঁর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। এরপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শ্রমিক মহলে। পুলিশকে খবর দেওয়া হয়। এই মর্মে দুর্গাপুর থানার ওয়ারিয়া ফাঁড়িতে মিসিং ডায়েরি(Missing Diary) করা হয়। পুলিশ কুকুর এনে সমিতবাবুর জিনিসপত্র শুঁকিয়ে তল্লাশিও চালায়, কিন্তু কোনও লাভ হয়নি।

আরও পড়ুনঃ কালীপুজোয় অশান্তি রুখতে আরও তৎপর রাজ্য পুলিশ, কড়া নজরদারি সোশ্যাল মিডিয়ায়

সমিতের নিখোঁজ হওয়ার প্রায় ১৫ ঘন্টা পর তাঁকে এমন এক জায়গায় পাওয়া গেল যা সকলের কল্পনার বাইরে। আনুমানিক রাত ২টো ৫০ মিনিট নাগাদ জংশন ২৫ বাংকারের লিফটের নিচ থেকে উদ্ধার হয়েছে তাঁর মৃতদেহ। শনিবার নাইট শিফট চলাকালীন রুটিন পরিদর্শনে গিয়ে অন্য এক আধিকারিকের চোখে পড়ে দেহটি। ঘটনার জেরে সমিতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর স্ত্রী ও এক ছেলে রয়েছে। কারখানার শ্রমিকরাও এই আকস্মিক মৃত্যুর ঘটনায় হতবাক। ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে।

আরও পড়ুনঃ ভয়াবহ দুর্ঘটনা হলদিয়া-মেচেদা জাতীয় সড়কে, মৃতের সংখ্যা একাধিক

কিভাবে এই ঘটনা ঘটল তার তদন্তে নেমেছে পুলিশ। দেহটি লিফটের নিচে কিভাবে গেল তা নিয়েও তৈরি হয়েছে রহস্য, ফলে এই ঘটনা আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন সেই বিষয়টি এখনও নিশ্চিত নয় পুলিশের কাছে। এদিকে মৃত ব্যক্তির স্ত্রী জানিয়েছেন, তাঁদের মধ্যে কোনও পারিবারিক অশান্তি ছিল না। প্রতিদিনের মতোই নির্দিষ্ট সময়ে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান সমিত, তারপর আর ফেরেননি। স্টিল প্ল্যান্টের মৃত আধিকারিকের সঙ্গে কারোর কোনও ব্যক্তিগত শত্রুতা ছিল কিনা সেবিষয়ে কারখানার বাকি কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনার জেরে কাউকে গ্রেফতার করা হয়নি। তবে তদন্ত চলছে জোরকদমে।

বাঙালি শ্রমিককে কুপিয়ে খুন! উদ্ধার টুকরো টুকরো বস্তাবন্দি দেহ

ফের IIT খড়্গপুরে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার, চতুর্থ বর্ষের ছাত্রের মৃত্যুতে চাঞ্চল্য

উস্তিতে নাবালিকার রহস্যমৃত্যু, ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হল দেহ

মহেশতলায় নার্সের রহস্যমৃত্যু, বাড়ির অদূরেই উদ্ধার দেহ

বৈদ্যবাটিতে যুগলের রহস্য মৃত্যুতে ধৃত ২, খুনের কারণ কী?

গড়িয়াহাটে ভাড়াবাড়িতে ভিনরাজ্যের পুলিশকর্মীর রহস্যমৃত্যু

হাড়হিম ঘটনা সাঁইথিয়ায়, চলন্ত ট্রেন থেকে পড়ে তরুণ-তরুণীর মৃত্যু

স্ত্রী ও মেয়েকে খুন করে আত্মহত্যার চেষ্টা ব্যক্তির, শিউড়ে ওঠা ঘটনা উত্তরপাড়ায়

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]