নয়া ছবিতে নয়া জুটি, প্রথমবার শুভশ্রীর নায়ক হচ্ছেন জিতু কমল

Share:

নিজস্ব প্রতিনিধি: এই মুহূর্তে অভিনেতা জিতু কমলের(Jeetu Kamal) বৃহস্পতি তুঙ্গে। ‘অপরাজিত’-র(Aparajito) অভূতপূর্ব সাফল্যের পরই ইন্ডাস্ট্রিতে পোক্ত অভিনেতা হিসেবে নয়া পরিচিতি লাভ করেছেন জিতু। তাঁর ব্যক্তিগত জীবনে অবশ্য বয়ে গিয়েছে ঝড়। নবনীতা দাসের(Nabanita Das) সঙ্গে ছেদ পড়েছে দাম্পত্য সম্পর্কে। তবু কাজের ব্যস্ততা নিয়েই সেই সব অতীত ভুলে থাকতে চান অভিনেতা। জিতুর হাতে ইতিমধ্যেই এসে পৌঁছেছে আরও একটি নতুন প্রজেক্ট। পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তর নতুন ছবিতে নায়কের ভূমিকায় দেখা যাবে তাঁকে। তাঁর বিপরীতে অভিনয় করবেন জনপ্রিয় টলি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়(Subhashree Ganguly)।

আরও পড়ুনঃ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন মানবিক সোহম

ইতিমধ্যেই ছবির কাস্টিংয়ের কাজ‌ সম্পন্ন হয়েছে। জিতু-শুভশ্রী ছাড়াও আরও বেশ কিছু শিল্পীদের বাছাই করে নিয়েছেন পরিচালক। নভেম্বর মাসের গোড়ার দিক থেকেই শুরু হবে ছবির শুটিং। ছবির গল্প প্রসঙ্গে এখনই কোনও তথ্য ফাঁস করতে চান না পরিচালক। জিতু-শুভশ্রীকে নেওয়ার পিছনেও রয়েছে চমকপ্রদ কারণ যা ছবির ‘এক্স ফ্যাক্টর’ হিসেবে কাজ করবে বলেও দাবি পরিচালকের। এর আগে সংগীত পরিচালনায় হাত পাকিয়েছেন ইন্দ্রদীপ। তাঁর প্রথম ছবি ‘কেদারা’ একাধিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে। এছাড়া ‘বিসমিল্লাহ’ ছবিতে ঋদ্ধি-শুভশ্রীর অসম বয়সী রসায়ন দর্শকদের নজর কেড়েছে। এবারের ছবিতেও থাকছে নতুন কিছু চমক। সংগীত পরিচালক হওয়ার সুবাদে তাঁর ছবির সমধুর আবহ সঙ্গীত এক বাড়তি পাওনা হতে পারে দর্শকদের জন্য।

আরও পড়ুনঃ কৃষ্ণনগরে তরুণীর রহস্যমৃত্যুর জল্পনা বাড়াল নয়া অডিও ক্লিপ

শেষবার বড় পর্দায় ‘বাবলি’ ছবিতে দেখা গিয়েছে শুভশ্রীকে। এই ছবিতে তাঁর সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছিলেন আবীর চট্টোপাধ্যায়। এবার জিতুর সঙ্গে শুভশ্রীর নয়া অনস্ক্রিন কেমিস্ট্রি কেমন হতে চলেছে তা দেখার জন্য আগ্রহী দর্শকরা। ইন্দ্রদীপ দাশগুপ্তর নতুন ছবিতে জিতু-শুভশ্রী জুটির পাশাপাশি থাকছেন রুদ্রনীল ঘোষ, বিদীপ্তা চক্রবর্তী, স্নেহা চট্টোপাধ্যায়ের মতো শিল্পীরা। সব মিলিয়ে নয়া ছবির নির্মাণ প্রণালী যে দারুণ হতে চলেছে তা বলাই বাহুল্য।

মা শুভশ্রীর কোলে চেপে হাসতে হাসতে প্রথম স্কুল গেল ছোট্ট ইয়ালিনী

পরনে লাল জামদানি, সিঁদুর-শাখাপলা, ঘরোয়া সাজেই অন্নপূর্ণার আরাধনা করলেন শুভশ্রী

জিতু কমলের প্রেমে মজেছেন শ্রাবন্তী? শিবরাত্রিতেই বড়সড় ইঙ্গিত দিলেন টলি নায়িকা

এবার ‘রায়বাঘিনী ভবশঙ্করী’র চরিত্রে শুভশ্রী, ‘দেবী চৌধুরানী’র পর নয়া চমক শুভ্রজিৎ-এর

‘বিনোদিনী’র সাফল্য কামনায় ইসকন মন্দিরে পুজো দিলেন রুক্মিণী

ফের অসুস্থ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর কাছে আর্থিক সাহায্য চাইলেন ভাস্কর

হলুদ স্নান পোশাকে সাবলীল ‘রাজকন্যা’, সমুদ্রপাড়ে ভাইরাল একরত্তি ইয়ালিনি

‘উফ একেবারে অসহ্য’ কাকে দুচক্ষে সহ্য করতে পারেন না টলি সুন্দরী শুভশ্রী ?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]