লরির ধাক্কায় প্রাণ গেল‌ মুর্শিদাবাদের ৪ বছরের শিশুকন্যার

Share:

নিজস্ব প্রতিনিধি: ছোট্ট ছোট্ট পায়ে দৌড়ে রাস্তা পার হচ্ছিল খুদে শিশুটি। বুঝতে পারেনি দ্রুতগতিতে এক লরি ধেয়ে আসছে তাঁর দিকে। মুহূর্তের অসাবধানতায় লরির চাকায় পিষ্ঠ হয়ে মৃত্যু(Road Accident) হল মাত্র চার বছরের শিশুকন্যা নুরতাসমিম খাতুনের(Child Death)। আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার(Murshidabad District) জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় পঞ্চায়েতের কালীতলার কাছে বহরমপুর-করিমপুর রাজ্য সড়কে। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে ওই একরত্তি খুদের পরিবারে। জানা গিয়েছে ঘটনাস্থলে একেবারে কাছেই তাঁর বাড়ি।

আরও পড়ুনঃ বিশেষ দিনের বিশেষ বিনিয়োগ, কেন ভারতে এত গুরুত্বপূর্ণ ‘মুহুরত ট্রেডিং’!

দুর্ঘটনার প্রসঙ্গে স্থানীয়রা জানান, সকাল বেলা মাছ কিনতে রাজ্য সড়কের ওপারে গিয়েছিল খুদের মা তাসমিমা বিবি। মাকে রাস্তার ওপারে দেখতে পেয়ে মায়ের কাছে যাওয়ার জন্য দৌড়ে এগোয় নুরতাসমিম। তখনই দ্রুত গতিতে রাস্তা দিয়ে ছুটে আসছিল সিমেন্ট বোঝাই একটি লরি। আচমকা গাড়ির চাকার সামনে শিশুকন্যাটি চলে আসায় তাঁকে চেষ্টা করেও বাঁচাতে পারেননি লরিচালক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুনঃ উচ্চ প্রাথমিকের দ্বিতীয় কাউন্সেলিংয়ের দিনক্ষণ জানিয়ে দিল এসএসসি

স্থানীয় লোকজন দ্রুত শিশুকন্যাটিকে উদ্ধার করে সিদিখাঁরদিয়াড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে শোকে ভেঙে পড়েছেন মৃতার পরিবারের লোকজন। ঘটনার জেরে কিছুক্ষণের জন্য স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছন জলঙ্গী থানার পুলিশ। লরিটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় ও দ্রুত রাজ্য সড়কে যানচলাচল স্বাভাবিক হয়। যদিও লরির চালক পলাতক। তাই চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। হাসপাতাল থেকে শিশুকন্যার মৃতদেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

জালিয়াতির সব সীমা পার , তিনশোর বেশি সিমকার্ড সহ গ্রেফতার দুই ভাই

মর্মান্তিক! ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে গাড়ি ও বাসের সংঘর্ষে মৃত ৩, আহত ৭

উৎসবের মুখে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গির সংক্রমণ, আক্রান্তের নিরিখে শীর্ষে মুর্শিদাবাদ

যাত্রী তোলা নিয়ে রেষারেষি! ২ গাড়ির সংঘর্ষে মৃত ১, আহত ১২

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ২

আবার ডোমকলে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ১

শিশু মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ হাওড়া, জিটি রোডে বিক্ষোভ, মোতায়েন পুলিশ ও র‍্যাফ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]