রুচি ফেরাতে চান ? আমচুর দিয়ে বানিয়ে নিন ‘চুনো মাছের টক’

Share:

নিজস্ব প্রতিনিধি : ঘন ঘন আবহাওয়া পাল্টাচ্ছে। এইসময় সংক্রমণের সম্ভাবনা খুব বেশি থাকে তাই পুষ্টিকর খাবার ও ভাল অভ্যেসের প্রতি ধ্যান দেওয়া উচিত। মুখের স্বাদ বদলাতে চান ?  অথচ খাবার হওয়া চাই ভিটামিন সমৃদ্ধ। ছোট মাছ আকারে ছোট হলেও পুষ্টিতে কিন্তু কম নয়। সামনেই কালীপুজো। সুস্থ থাকতে চাইলে তাই বাজার থেকে থলি ভর্তি চুনো মাছ’ই কিনে আনুন। আর কম সময়ে বানিয়ে নিন মুখরোচক ‘চচ্চড়ি’। তবে এর সঙ্গে যোগ হবে আমচুর, ব্যস স্বাদ আর দেখে কে..। তাই কালীপুজোর আগেই বানিয়ে নিন ‘চুনো মাছের টক’।

উপকরণ :  ২০০ গ্রাম চুনো মাছ, ২ চা চামচ আমচুর, টমেটো ২ টো, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, প্রয়োজন অনুযায়ী সামান্য পেঁয়াজ কুঁচি, স্বাদ অনুযায়ী লবন, সরষের তেল ও লেবুর রস সামান্য।

প্রণালী : প্রথমে চুনো মাছ গুলোকে ভাল করে বেছে ধুয়ে পরিস্কার করে নিতে হবে। এরপর লবন, হলুদ ও সামান্য লেবুর রস মাখিয়ে নিন। যদি ভেজে নিতে চান তবে সামান্য ভেজে নিতে পারেন। তবে না ভাজলেও চলবে। তবে ভাজার ক্ষেত্রে মনে রাখবেন খুব বেশি ভাজবেন না।

এরপর একটি কড়াইতে সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুঁচি দিয়ে দিন। এবার পেঁয়াজ সামান্য ভেজে নিয়ে এক এক করে বাটা মশলা গুলো দিয়ে কষিয়ে নিন ভাল করে। এবার এর মধ্যে টমোটো গুলো দিয়ে দিন। সামান্য জলও দিতে পারেন। এরপর উপর থেকে লেবুর রস দিয়ে ভাল করে কষিয়ে নিন। এরমধ্যে আমচুর দিয়ে দিন। এবার ওর মধ্যে পরিমান মতো লবন,হলুদ দিতে হবে। আরও একবার নেড়েচেড়ে কষাতে থাকুন। কমপক্ষে ৭-৮ মিনিট কষিয়ে নিন। তারপর ভাজা মাছ গুলো দিয়ে দিন ওর মধ্যে। ৫ মিনিট ফুটিয়ে নামিয়ে নিন। ব্যস রেডি চুনো মাছের টক। যেমন ঝোল রাখতে চান সেই হিসেবে জল দেবেন।

বর্ষায় বেগুন ভাজা দিয়ে জমিয়ে হোক খিচুড়িভোজ, জেনে নিন পদ্ধতি

কালীপুজো জমে ওঠুক দক্ষিণী কায়দায় বানানো এই ‘রাইস’ দিয়ে

ছুটির দিন জমে ওঠুক গন্ধরাজের সঙ্গে কচি পাঁঠার ঝোল দিয়ে

উমাকে নিবেদন করুন এই সুস্বাদু লাড্ডু! তুষ্ট হবে দুর্গতিনাশিনী

পরিবারের সঙ্গে পুজোর আড্ডায় পাতে হোক ‘চিংড়ি পোস্ত’

পুজো স্পেশ্যাল ‘আনারসী ফ্রায়েড রাইস’, চেখে দেখুন একবার

তাজা সবজি দিয়ে বানিয়ে নিন তেলেপিয়া মাছের ঝোল! চেটেপুটে খাবে সকলে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]