Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ডানা’র মোকাবিলায় নবান্নে চালু কন্ট্রোলরুম, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

নবান্নে ঝড়ের মোকাবিলায় খোলা হচ্ছে ইন্ট্রিগ্রেটেড কন্ট্রোলরুম। সাত জন প্রিন্সিপাল সেক্রেটারিকে সাত জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরের তীরে ওড়িশার ভিতরকণিকা অভয়ারণ্যের মধ্যে দিয়েই স্থলভাগে পা রাখতে চলেছে সামুদ্রিক ঘূর্ণিঝড় ‘ডানা’(Cyclone Dana)। বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যবর্তী রাতেই তার ল্যান্ডফল ঘটবে পারাদ্বীপ থেকে বাংলার সাগরদ্বীপের মধ্যবর্তী এলাকায়। প্রাথমিক ভাবে ভিতরকণিকা অভয়ারণ্যই সেই ল্যান্ডফল হবে বলে মনে করা হচ্ছে। ল্যান্ডফলের পর থেকেই শক্তি কমতে শুরু করবে ‘ডানা’র। সেই সঙ্গে সে বাঁ দিকে বেঁকে কিছুটা হলেও দক্ষিণ দিকে চলে যাবে। সেই ঘূর্ণিঝড়ের জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলি ছাড়াও দক্ষিণবঙ্গের একটা বড় অংশে প্রভাব পড়তে চলেছে। সেই নিয়েই এদিন অর্থাৎ মঙ্গলবার বিকালে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেখানেই তিনি জানিয়ে দিলেন, নবান্নে(Nabanna) ঝড়ের মোকাবিলায় খোলা হচ্ছে ইন্ট্রিগ্রেটেড কন্ট্রোলরুম(Integrated Control Room)। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের ৮ জেলায় ২৩ থেকে ২৬ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র।

আরও পড়ুন, জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে মুখ্যসচিবের নেতৃত্বেই টাস্ক ফোর্সের গঠন, জারি বিজ্ঞপ্তি

এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ‘দুর্যোগ মোকাবিলার জন্য আমাদের সরকার প্রস্তুত আছে। রাজ্য ও জেলা স্তরে খোলা হয়েছে কন্ট্রোল রুম। ইতিমধ্যেই সামগ্রিক পরিস্থিতি নিয়ে চিফ সেক্রেটারি, ডিজি, হোম সেক্রেটারি, সিপি এবং সমস্ত ডিএম, এসপিদের নিয়ে বৈঠক করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা দফতরের লোকজনও ছিলেন। আলিপুর আবহাওয়া দফতর অনুযায়ী ২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর সকালের মধ্যে পুরি এবং সাগরদ্বীপের মাঝে ল্যান্ডফল হতে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, দুই মেদিনীপুর। এফেক্ট পড়বে হাওড়া, হুগলি, বাঁকুড়া, ঝাড়গ্রাম। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা, পর্যটকদের সমুদ্রের ধার থেকে সরানোর কথা বলা হয়েছে। ২৩-২৬ তারিখ দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি হাওড়া ও কলকাতার সব স্কুলে সব ধরনের অ্যাকাডেমিক কার্যকলাপ বন্ধ থাকবে। ২৪ তারিখে ক্যাবিনেট বৈঠক আছে। কিন্তু সেখানে আবার দুর্যোগের কবলে যে জেলাগুলি রয়েছে সেই সব জেলার মন্ত্রীদের ক্যাবিনেটে আসতে বারণ করছি। সাগর থেকে বঙ্কিম হাজরাকে আসতে বারণ করছি, মানস ভুঁইয়াকে আসতে বারণ করছি।’

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকেই মান্যতা দিল হাইকোর্ট, সাসপেনশান কার্যকর নয় ৫১জন জুনিয়র ডাক্তারের

একইসঙ্গে মুখ্যমন্ত্রী এদিন জানান, ‘প্রতিমুহূর্তে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে ১০টা জেলার ডিএম, এসপি-দের। নবান্নের পাশাপাশি জেলা স্তরেও করা হবে কন্ট্রোল রুম। ইতিমধ্যেই বিপজ্জনক এলাকার বাসিন্দাদের সরানোর কাজ শুরু হয়েছে। বহু মানুষকে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসা হয়েছে। জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে এলাকায় থাকতে, মানুষের সহযোগিতা করতে। পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা থাকছে। পর পর একাধিক প্রাকৃতিক দুর্যোগ হলেও কেন্দ্রের তরফ থেকে সেইভাবে কোনও অর্থ সাহায্য মেলে না। এনডিআরএফ ও এসডিআরএফ মোতায়েন করা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় ইতিমধ্যেই ইন্ট্রিগ্রেটেড কন্ট্রোলরুম চালু করা হয়েছে। ২৪ ঘণ্টা সেই কন্ট্রোল রুম খোলা থাকছে। সাত জন প্রিন্সিপাল সেক্রেটারিকে(Principal Secretary) সাত জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার দায়িত্বে মণীশ জৈন, উত্তর ২৪ পরগনার দায়িত্বে রাজেশকুমার সিংহ, হাওড়ায় রাজেশ পাণ্ডে, পশ্চিম মেদিনীপুরের সুরিন্দর গুপ্ত, হুগলিতে ওমপ্রকাশ সিংহ মিনা, পূর্ব মেদিনীপুরে পারভেজ আহমেদ সিদ্দিকি, ঝাড়গ্রামে সৌমিত্র মোহন এবং বাঁকুড়ার দায়িত্বে অবনীন্দ্র শীল।’

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00