Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের JMM-এর সঙ্গে জোট বাঁধল  কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনে একসঙ্গে জোট বেঁধে লড়বে হেমন্ত সোরেনের জেএমএম এবং কংগ্রেস। এই নিয়ে শনিবার সাংবাদিক সম্মেলন করে  ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানান, ‘আসন্ন ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে একসঙ্গে লড়বে ভারতীয় জোট। কংগ্রেস ও ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ৮১টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৭০টিতে প্রার্থী দেবে।‘

 তবে কোন দল কত আসনে লড়বে  এই বিষয় প্রশ্ন করা হলে হেমন্ত জানান, ‘আসন ভাগাভাগির বিষয়ে এখনই কোন মন্তব্য করব না । কারণ, আমাদের জোট শরিকরা  এখন এখানে নেই। যখন তারা এখানে আসবে, তখন আমরা আসন ভাগাভাগি নিয়ে সিদ্ধান্ত নেব।‘বলা বাহুল্য, ২০১৯ সালে বিধানসভা নির্বাচনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা তথা জেএমএম ৪৩টি আসনে এবং কংগ্রেস ৩১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল।  তবে এই চলতি বছর কোন দল কটা আসনে লড়াই করবে সেটাই এখন মূল দেখার বিষয়।

উল্লেখ্য, আগামী ১৩ ও ২০ নভেম্বর ঝাড়খণ্ডে দুদফায় রয়েছে বিধানসভা নির্বাচন। ভোট গণনা হবে ২৩ নভেম্বর। তাই নির্বাচনের আগে আসন ভাগাভাগি নিয়ে জোর কদমে শুরু হয়েছে আলোচনা। অন্যদিকে ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে জেএমএম ৮১টি আসনের মধ্যে ৩০টি, কংগ্রেস ১৬টি এবং আরজেডি ১টি আসন জিতেছিল। তিনটি দল জোট বদ্ধ হওয়ায় সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করে।

নাইজারে জঙ্গিদের হাতে অপহৃত ঝাড়খণ্ডের ৫ শ্রমিক, জয়শঙ্করের সাহায্য চাইলেন হেমন্ত সোরেন

মুখ্যমন্ত্রী হিসাবে শপথ হেমন্ত সোরেনের , উপস্থিত মমতা সহ ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা

২৬ নভেম্বর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন হেমন্ত সোরেন

‘ওয়ান ম্যান আর্মি’, ঝাড়খণ্ড দখলের পরে স্ত্রী কল্পনাকে কুর্নিশ জানালেন হেমন্ত

ঝাড়খণ্ডে ধরাশায়ী পদ্ম শিবির, ফের কুর্সিতে হেমন্ত

অ্যাকশন মুডে নির্বাচন কমিশন, ঝাড়খণ্ডে সোশ্যাল মিডিয়া থেকে বিজেপির প্রচার ভিডিও সরানোর নির্দেশ

পাঁচ বছরে হেমন্ত সোরেনের বয়স বাড়ল ৭ বছর! হলফনামা নিয়ে শুরু নয়া বিতর্ক

কোটি কোটি টাকা খরচ করে প্রার্থী কিনছে বিজেপি, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00