Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্যারিসের মঞ্চে বাংলার ‘সুন্দরিনী’র বিশ্বজয়, ট্যুইটে জানালেন মুখ্যমন্ত্রী

IDF Dairy Innovation Awards-এ সুন্দরিনী পেয়ে গিয়েছে Innovative and Sustainable Farming Practices Award। গর্বিত বাংলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: যে যাত্রা শুরু হয়েছিল ২০১৫ সালে তা এক দশক পূর্ণ করার আগেই করে নিল বিশ্বজয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) সুন্দরবনের গ্রামীণ(Rural Sundarban) এলাকার মহিলাদের স্বাবলম্বী করে তোলার জন্য ‘সুন্দরিনী’(Sundarini) নামের খাঁটি গোরুর দুধ প্রকল্পের সূচনা করেছিলেন ২০১৫ সালে। সুন্দরবন উন্নয়ন দফতরের কড়া নজরদারিতে দুই ২৪ পরগনার মোট ১৫টি ব্লকে এই প্রকল্প চলছে রমরমিয়ে। ঘাস এবং রাসায়নিকমুক্ত জৈব খাদ্য দিয়ে যে সব গরু সুন্দরবনের মহিলারা নিজ নিজ বাড়িতে প্রতিপালন করেন সেই গরুর দুধই সম্পূর্ণ জৈব এবং ভেজালমুক্ত অবস্থায় বোতলবন্দী হয়ে পৌঁছে যাচ্ছে কলকাতা ও সংলগ্ন এলাকায় মানুষের বাড়িতে বাড়িতে। সেই ‘সুন্দরিনী’ দুধই পেয়ে গেল বিশ্বজয়ের তকমা। গতকাল ফ্রান্সের(France) প্যারিসে(Paris) তৃতীয় International Dairy Federation বা IDF Dairy Innovation Awards-এ সুন্দরিনী পেয়ে গিয়েছে Innovative and Sustainable Farming Practices Award। শনিবার দুপুরে নিজে ট্যুইট করে পুরস্কারের ছবি সহ তা তুলে ধরেছেন বাংলার মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন, উপনির্বাচনের প্রচারে সোশ্যাল মিডিয়ায় জোর তৃণমূলের, নেপথ্যে অভিষেক

বেঁচে থাকা ও রুটিরুজির জন্য জীবনের ঝুঁকি নিয়ে  নিত্যদিন সুন্দরবনে গিয়ে মিন ও কাঁকড়া ধরা পাশাপাশি মধু সংগ্রেহের যে জীবনযাপন সুন্দরবনের গ্রামীণ এলাকার মানুষজনের। বাঘের হাতে মানুষের মারা যাওয়ার ঘটনাও সেখানে হামেশাই লেগে থাকে। সেই ছবিতে বদল আনতেই মুখ্যমন্ত্রী ‘সুন্দরিনী’ প্রকল্প চালু করেন। বর্তমানে সুন্দরিনী প্রকল্পের মাধ্যমে সুন্দরবনের সাড়ে ৪ হাজার মহিলা জীবিকা নির্বাহ করেন। রীতিমত সমবায় গড়ে সুন্দরবনের গ্রামগুলি থেকে দুধ সংগ্রহ করে তা বোতলে ভরা হয়। তারপর তা কলকাতা বিমানবন্দর, হাওড়া স্টেশন সহ শহর ও শহরতলির আউটলেটের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। সেই সঙ্গে বিক্রি করা হচ্ছে অনলাইনের মাধ্যমেও। নিত্যদিন ২০০০ লিটার দুধ উৎপাদন করা এই প্রকল্পের ২০২৩-২৪ সালে লাভ হয়েছে ৪ কোটি টাকা যা সুন্দরবনের গ্রামীণ এলাকার মহিলাদের আত্মবিশ্বাসী করে তুলেছে। রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দফতরের হাত ধরে এই মহিলারা এখন তাঁদের জীবনে নতুন করে ঘুরে দাঁড়িয়েছেন।

আরও পড়ুন, মঙ্গলের ধর্মঘট ঠেকাতে কুণালের আবেদন, তৃণমূলের আক্রমণ, দিশাহারা চিকিৎসক সমাজ

সুন্দরিনীর বিশ্বজয়ের বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিশ্বজুড়ে ১৫৩টি ডায়েরি পণ্যকে হারিয়ে বাংলার সুন্দরিনী পুরস্কার জিতে নিয়েছে। তবে একক ভাবে নয়, যৌথভাবে। National Dairy Development Board বা NDDB’র সঙ্গে যৌথ ভাবে পুরষ্কার জিতেছে সুন্দরিনী। এই জয়ের ফলে আগামী দিনে সুন্দরিনীর দুধ ছাড়াও মধু, পনির, ঘি, চিজের মতো সামগ্রী বিশ্বের বাজারে জায়গা পেতে সুবিধা পাবে। কার্যত বলা যায় এই পুরষ্কারের মাধ্যমে সুন্দরিনীর বিশ্বের বাজার ধরার কাজ সহজ হয়ে গেল। ২০২৫ সালে যখন মুখ্যমন্ত্রী এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন তখন বিরোধী শিবিরের নেতানেত্রীরা তো বটেই, অন্ধ মমতা বিরোধীরাও কটাক্ষ করেছিলেন, হাসাহাসি করেছিলেন। এমনকি এই প্রকল্পে যোগ দেওয়া সুন্দরবনের মহিলাদের অপমান করতেও ছাড়েননি তাঁরা। আজ সেই সব কটাক্ষ হারিয়ে গিয়েছে। সুন্দরিনী কিন্তু থেকে গিয়েছে। প্রতিদিন সে একটু একটু করে বিশ্বের দরবারে নিজের জায়গা করে নিচ্ছে, ঠিক যেমনটি করে কন্যাশ্রী পেয়ে গিয়েছে বিশ্বের স্বীকৃতি। এবার সুন্দরিনীও পেয়ে গেল বিশ্বের স্বীকৃতি।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00