অগ্রিম টিকিট বুকিংয়ে কমল সময়, বদলে গেল নিয়ম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  রেল যাত্রীদের জন্য সুখবর। বদলে গেল অগ্রিম টিকিট বুকিংয়ে নিয়ম। আর ১২০ দিন আগে কাটতে হবে না টিকিট। এবার থেকে ৬০ দিন আগেই কাটলেই মিলবে অগ্রিম টিকিট। আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হতে চলেছে এই নিয়ম। বৃহস্পতিবার এমনটাই ঘোষণা করল কেন্দ্রীয় রেল মন্ত্রক।

কী বলছে রেলমন্ত্রক?

বিজ্ঞপ্তি প্রকাশ করে রেলমন্ত্রক জানিয়েছেন, ১ নভেম্বর থেকে ৬০ দিন আগে টিকিটের অগ্রিম বুকিং করা যাবে। শুধু তাই নয় পরে প্রয়োজন মনে হলে বাতিল করা যাবে টিকিট।  ১২০ দিনের অগ্রিম বুকিংয়ের নিয়ম ৩১ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে,  তাজ এক্সপ্রেস এবং গোমতী এক্সপ্রেসের মতো নির্দিষ্ট কিছু ছোট রুটের ট্রেন, যা একদিনেই গন্তব্যে পৌঁছে দেয় যাত্রীদের, সেগুলির ক্ষেত্রে কোনও নিয়মের বদল ঘটছে না। 

পাশাপাশি, বিদেশি পর্যটকদের জন্য ৩৬৫ দিনের অগ্রিম বুকিং পদ্ধতির কোন পরিবর্তন হবে না , বলে জানিয়ে দিয়েছে রেল মন্ত্রক । এই প্রসঙ্গে রেলওয়ে বোর্ডের ডিরেক্টর (প্যাসেঞ্জার মার্কেটিং) সঞ্জয় মানোচা বলেছেন, ‘১২০ দিনের অ্যাডভান্স রিজার্ভেশন পিরিয়ড (ARP) এর নিয়ম ৩১ অক্টোবর, ২০২৪ পর্যন্ত  সমস্ত বুকিং বৈধ থাকবে। কোন অসুবিধা হবে না।‘ বলা বাহুল্য, প্রতি বছর ভারতীয় ট্রেনে প্রায় ৩০-৩৫ কোটি যাত্রী যাতায়াত করেন। আর নতুন অগ্রিম টিকিট বুকিংয়ে নিয়মে আমজনতা বেশ উপকৃত হতে চলেছেন।

৭২ ঘন্টা দেরি! ভারতীয় রেলের নোংরা ও জরাজীর্ণ কোচের তীব্র নিন্দা বিএসএফের

এখন আর ৪ ঘণ্টা নয়, ট্রেনের টিকিট কনফার্ম হয়েছে কিনা জানতে পারবেন ২৪ ঘণ্টা আগে

রেলের টিকিট নিয়ে কালোবাজারি, সাড়ে তিন কোটি অ্যাকাউন্ট ব্লক IRCTC-র

রাতে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত ভারতীয় রেলের, কোথায় চালু নয়া নিয়ম?

চিন্তার দিন শেষ, এখন চলন্ত ট্রেনেও এটিএম থেকে তোলা যাবে টাকা

অনেক তো ট্রেনের হর্ন শুনেছেন, তবে বিভিন্ন ধরনের হর্ন বাজানোর কারণ জানেন কী ?

গঙ্গাসাগর মেলা উপলক্ষে ১২টি বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল, কবে থেকে চলবে জেনে নিন

টিকিট না কাটায় ফাইন দিলেও যাত্রীরা কাটেন না টিকিট, কারণ জানলে চমকে যাবেন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]