ছোবল খেয়ে সাপ হাতে নিয়েই হাসপাতালে হাজির যুবক, চোখ ছানাবড়া চিকি‍ৎসকের

Share:

নিজস্ব প্রতিনিধি, ভাগলপুর: অসাবধানতার কারণে ছোবল বসিয়ে দিয়েছিল বিষধর প্রজাতির সাপ হিসাবে পরিচিত রাসেল ভাইপার। কিন্তু ছোবল খাওয়ার পরেও কোনও ভাবেই ঘাবড়াননি প্রকাশ মণ্ডল। বরং চিকি‍ৎসক যাতে ছোবল বসানো সাপকে সঠিকভাবে চিহ্নিত করতে পারেন সেই জন্য প্রাণঘাতী সরীসৃপকে গলায় জড়িয়ে, হাতের মুঠোয় সাপের মাথা শক্ত করে চেপে হাজির হলেন ভাগলপুর হাসপাতালে। আর সাপে কাটা প্রকাশের এমন বীরত্ব দেখে চোখ ছানাবড়া হয়ে গিয়েছিল চিকি‍ৎসক-সহ স্বাস্থ্যকর্মীদের। হাসপাতাল সূত্রে খবর, সাপের ছোবল খাওয়া প্রকাশের অবস্থা বর্তমানে অনেকটাই স্থিতিশীল।

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে লুঙ্গি ও স্যান্ডো গেঞ্জি পরিহিত প্রকাশ গলায় সাপ ঝুলিয়ে এবং রাসেল ভাইপালের মুখ হাতের মুঠোয় শক্ত করে ধরে যন্ত্রণাক্লিষ্ট মুখে হাসপাতালে ঢুকছে। আর চোখের সামনে ওই অভূতপূর্ব দৃশ্য দেখে কার্যত ‘আত্মারাম খাঁচা’ হওয়ার জোগাড় হাসপাতালের স্বাস্থ্য কর্মী ও অন্যান্য রোগীর পরিবার-পরিজনদের। অনেকেই আতঙ্কে পড়িমড়ি করে ছুটে পালালেন। একসময়ে যন্ত্রণায় মেঝেতে শুয়েই ছটফট করতে থাকেন প্রকাশ। যদিও মুঠোর বাঁধন আলগা করেননি। সাপ বাবাজীবন যাতে না পালাতে পারে তার জন্য মুষ্ঠি শক্ত করে ধরে রেখেছেন।

খানিকবাদে সাহস করেই স্বাস্থ্য কর্মীরা স্ট্রেচারে শুইয়ে চিকি‍ৎসকের কাছে নিয়ে যাসন প্রকাশকে। তখনও সাপের মুখ হাতের মুঠোয় ধরা। সাপকে না সরালে যে চিকি‍ৎসা শুরু করা সম্ভব নয়, তা ছোবল খাওয়া প্রকাশকে জানিয়ে দেন সংশ্লিষ্ট চিকি‍ৎসক। শেষ পর্যন্ত চিকি‍ৎসকের ওই দাওয়াতেই কাজ হয়। ছোবল বসানো সাপটিকে ছেড়ে দেন প্রকাশ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত স্থিতিশীল রয়েছেন প্রকাশ। মূলত কৃষি জমিতে বাসা বেঁধে থাকা রাসেল ভাইপার ভারত-সহ এশিয়ার একাধিক দেশে বহু মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক বছরে ভাগলপুরের বিভিন্ন হোস্টেল এবং বাড়ি থেকে কয়েক হাজার রাসেল ভাইপার উদ্ধার করেছে বন দফতর।

 

ছপ্পড় ফাড়কে! বৃষ্টি থেকে বাঁচতে মহিলা ঢুকলেন দোকানে, বেরিয়ে এলেন কোটিপতি হয়ে

নিজের ভাইকেই বানর রূপে ধরা দিয়েছিলেন মহাবলী হনুমান – জানুন অজানা কাহিনী

পিতা ও স্বামী একজনই, সরস্বতীর প্রেম-জীবন নিয়ে বিতর্ক! কী বলছে পুরাণ?

রাজসভায় বাঈজীর গান শুনে কেঁদে ফেলেছিলেন স্বামীজী – জানুন অজানা কাহিনী 

নিজের রক্ত নিজে পান করলেও সেই রক্ত তাঁর পেটে যাচ্ছেনা – জানুন দেবী ছিন্নমস্তার ভয়ঙ্কর রূপের রহস্য

জানেন কী, কেন সরস্বতীর মন্দির দেখা যায় না ?

সরস্বতী পুজোর দিন পড়তে বসলে সত্যিই কী রুষ্ট হন বিদ্যার দেবী? জেনে নিন, শাস্ত্রীয় ব্যাখ্যা

ছোবল খেয়েই বিষাক্ত সাপকে গলায় পেঁচিয়ে মালা বানাল বাঁদর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]