লক্ষ্মীকে শান্ত করতে নারায়ণ মিষ্টি মুখ করাতেন সুস্বাদু এই পদ দিয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি : ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শরৎ পূর্ণিমার দিন মর্ত্যে নেমে আসেন সমৃদ্ধির দেবী লক্ষ্মী। আজ চাঁদের আলোয় দেবীর বাহন পেঁচার পিঠে চড়ে নেমে আসবেন দেবী লক্ষ্মী। এই শরৎ পূর্ণিমাই আবার কোজাগরী পূর্ণিমা নামে পরিচিত। মনে করা হয়, শরৎ পূর্ণিমার চাঁদের আলো অমৃত সমান। আজ রাতে তাই চাঁদের আলোয় পায়েস রেখে দেওয়া হয়। সকাল বেলায় সেই পায়েস তৃপ্তি করে খেলে লক্ষ্মীলাভ হয় বলে মনে করা হয়।

কখন চাঁদের আলোয় পায়েস রাখবেন : এই বছরের তিথি অনুযায়ী, ১৬ অক্টোবর রাত ৮ টা ৪০ মিনিট নাগাদ চাঁদের আলোয় পায়েস রেখে দেওয়া শুভ হবে। আপনিও কি সৌভাগ্য লাভ করতে চান ? তবে দেবী লক্ষ্মীর প্রিয় পায়েস বানিয়ে চাঁদের আলোয় রেখে দিন। আপনি কি জানেন মা লক্ষ্মীর প্রিয় ফল কী ?  তবে নারায়ণীর প্রিয় ফল দিয়েই পায়েস বানিয়ে নিন। জেনে নিন তৈরির সঠিক পদ্ধতি। অন্যদিকে লক্ষ্মীর মান ভাঙাতে নারায়ণ লক্ষ্মীকে মিষ্টিমুখ করাতেন এই  পায়েস দিয়েই।

উপকরণ : ১ লিটার দুধ, গোবিন্দভোগ চাল, এলাচ  ৩টে, তেজপাতা, নারকেল কোরা, চিনি, ঘি, কাজু ১ মুঠো, কিশমিশ- ১ মুঠো, এক চিমটে লবন।

প্রণালী :  প্রথমে শুকনো কড়াইয়ে এক লিটার দুধ ঢেলে প্রথমে বেশি আঁচে বসান। ঠিক এক মিনিট হয়ে গেলে আঁচ একেবারে কম করে দিন। দুধ ফুটতে দিন। দুধ টগবগ করে ফুটতে শুরু করলে তাতে একটি তেজপাতা এবং এলাচ চিরে দিয়ে দিন। চাইলে গোটা এলাচের বদলে এলাচের গুঁড়োও দিতে পারেন। আর দিয়ে দিন এক চিমটি লবন।

এবার চাল ধুয়ে জল ঝরিয়ে খানিকটা শুকিয়ে নিন। শুকনো চালে ঘি মাখিয়ে রাখুন। গরম দুধে ঘি মাখানো চাল দিয়ে ফোটাতে থাকুন। অনেকে গোটা চালের বদলে চালটা হালকা করে একটু গুঁড়িয়ে নেন। তাতেও পায়েসের স্বাদ খুব ভালো হয়। দুধ ক্রমশ ঘন হয়ে আসার সঙ্গে সঙ্গে দেখবেন চালও সিদ্ধ হয়ে আসছে। হাতা দিয়ে দুধ ও চাল ক্রমাগত নাড়তে থাকবেন। না হলে কড়াইয়ে চাল লেগে যেতে পারে বা দুধ পুড়ে যেতে পারে। দুধ বেশ ঘন হয়ে এলে তাতে চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন।

সব শেষে এতে এক কাপ নারকেল কোরা দিয়ে ভালো করে মেশান। পায়েস একেবারে তৈরি হয়ে এলে তাতে কাজু ও কিশমিশ মিশিয়ে নিন। নারকেলের পায়েস ঠান্ডা করে তবে ফ্রিজে রাখবেন। আর সারারাত খোলা আকাশের নীচে রাখতে চাইলেও পায়েস ঠান্ডা করে নিতে হবে। না হলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ব্যস রেডি দেবীর প্রিয় নারকেল পায়েস।

আরও পড়ুন : এই ৫ ভোগেই তুষ্ট দেবী লক্ষ্মী! সুখ-সম্পদে ভরিয়ে দেবেন ভক্তদের

কেন বৃহস্পতিবারেই মা লক্ষ্মীর পুজো করা হয় ? জেনে নিন কারণ

লক্ষ্মীপুজোকে ঘিরে বিরাট উৎসব, মেলার প্রধান আকর্ষণ জিলিপি, কোথায় হয় জানেন!

ধন দেবী যখন রণংদেহী মেজাজে, ১৮ হাতেই অস্ত্র, কোথায় রয়েছেন এমন লক্ষ্মী প্রতিমা?

ধারে কাছেও ঘেঁষবে না শত্রু, জানেন কী কোন সমস্যায় লক্ষ্মীর কোন রূপের পুজো করবেন ?

এই ৫ ভোগেই তুষ্ট দেবী লক্ষ্মী! সুখ-সম্পদে ভরিয়ে দেবেন ভক্তদের

Lakshmi Puja : এই মন্ত্র পাঠ করলে ভক্তের ওপর সদা সর্বদা প্রসন্ন থাকবেন মা লক্ষ্মী

Lakshmi Puja 2024 : দরকার নেই পুরোহিতের, বাড়ির মেয়েরা এবার নিজেই করতে পারেন লক্ষ্মীপুজো

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]