ধন দেবী যখন রণংদেহী মেজাজে, ১৮ হাতেই অস্ত্র, কোথায় রয়েছেন এমন লক্ষ্মী প্রতিমা?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দশভুজা মানেই আমরা সকলেই জানি দুর্গা ঠাকুর। তবে কখন দেখেছেন মা লক্ষ্মীর রয়েছে ১৮ টা হাত। আর প্রতিটি হাতে রয়েছে অস্ত্র। অবাক লাগলেও বাস্তবে টানা ২৫ বছর ধরে  ১৮ হাতের মহালক্ষ্মী পূজিত হয়ে আসছে মালদহের বামনগোলার শ্রী শ্রী সারদা তীর্থ আশ্রমে।

কোজাগরী পূর্ণিমা তিথিতে ১৮ হাতের দেবী লক্ষ্মী প্রতিমার ধুমধাম করে পুজো হয় মালদার বামনগোলায়। তাই বুধবার সকাল থেকেই সারদা তীর্থ আশ্রমে দেবী মূর্তিকে সাজানো নিয়ে শুরু হয়েছে জোরকদমে প্রস্তুতি। এদিন সকালে মহালক্ষ্মী রূপে এবং রাতে কোজাগরী লক্ষ্মী রূপে পূজিত হবেন দেবী লক্ষ্মী।

পুজো প্রসঙ্গে স্বামী আত্মাপ্রানান্দ মহারাজ জানিয়েছেন, ১৯৯৯ সাল থেকে তিনি ১৮ হাত বিশিষ্ট মহালক্ষ্মী পুজোর সূচনা করেন। এখানে দেবীর এক হাতে থাকে চক্র এবং অন্যান্য হাতে থাকে ত্রিশূল, গদা, তীর-ধনুক, বজ্র্য, কুঠার, পদ্ম, শঙ্খ-সহ অন্যান্য অস্ত্র। অসুরদের বধ করার জন্যই নাকি তাঁর এই রূপ। পুজোর আচারেও আছে ভিন্নতা। কোজাগরী পূর্ণিমার রাতে ১৬ রকম উপাচারের মাধ্যমে পূজিত হন মা লক্ষ্মী। পুজোর দিন সকালে বস্ত্র, আলতা, কাজল, চিরুনি, ধুপচি এবং অন্যান্য জিনিস দিয়ে মাকে পুজো করা হয়। ১০৮টি বেল পাতা অর্পণ করা হয় যজ্ঞে।ভোগে থাকে ৫ রকমের ভাজা, তিন রকমের তরকারি, ডাল এবং মিষ্টি। রাতে এখানে চিত্রপটে মহালক্ষ্মীকে পুজো করা হয়। তাই এদিন মায়ের পুজো দেখতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার ভক্তরা এসে থাকেন।

কেন বৃহস্পতিবারেই মা লক্ষ্মীর পুজো করা হয় ? জেনে নিন কারণ

লক্ষ্মীপুজোকে ঘিরে বিরাট উৎসব, মেলার প্রধান আকর্ষণ জিলিপি, কোথায় হয় জানেন!

লক্ষ্মীকে শান্ত করতে নারায়ণ মিষ্টি মুখ করাতেন সুস্বাদু এই পদ দিয়ে

ধারে কাছেও ঘেঁষবে না শত্রু, জানেন কী কোন সমস্যায় লক্ষ্মীর কোন রূপের পুজো করবেন ?

এই ৫ ভোগেই তুষ্ট দেবী লক্ষ্মী! সুখ-সম্পদে ভরিয়ে দেবেন ভক্তদের

Lakshmi Puja : এই মন্ত্র পাঠ করলে ভক্তের ওপর সদা সর্বদা প্রসন্ন থাকবেন মা লক্ষ্মী

Lakshmi Puja 2024 : দরকার নেই পুরোহিতের, বাড়ির মেয়েরা এবার নিজেই করতে পারেন লক্ষ্মীপুজো

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]