Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অনলাইনে শুরু ইস্ট-মোহন ডার্বির টিকিট বিক্রি, দাম কত জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি :  ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়ে গিয়েছে তুমুল উন্মাদনা। চারিদিকে শুধু আইএসএলের কলকাতা ডার্বি রব। খুব বেশি দেরি নেই। আগামী ১৯ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি মাঠে নামবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। এই ম্যাচের টিকিট বিক্রিও শুরু হয়ে গিয়েছে অনলাইনে। এই ম্যাচ ঘিরে টিকিট কেনার জন্য হইচই পড়ে গিয়েছে চারিদিকে। তবে সংশ্লিষ্ট সংস্থার মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে টিকিট কাটা যাবে।

তবে আইএসএলের বড় ম্যাচের টিকিটের চাহিদা রয়েছে তুঙ্গে। মোহনবাগান সমর্থকদের উৎসাহও রয়েছে প্রচুর। অনলাইনে ৩০০, ৩৫০, ৪০০ এবং ৫০০ টাকার টিকিট পাওয়া যাচ্ছে। তবে ১৫০০ এবং ৩০০০ টাকা মূল্যের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে না। এবারের আইএসএলে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স এখনও পর্যন্ত অত্যন্ত হতাশাজনক। চারটি ম্যাচ খেলে সবগুলিই হেরেছে ইস্টবেঙ্গল। এক মাত্র ইস্টবেঙ্গলই এখনও কোনও পয়েন্ট পায়নি।

অন্য দিকে, মোহনবাগানের চার ম্যাচে সংগ্রহ করেছে ৭ পয়েন্ট। আইএসএলের পয়েন্ট তালিকায় সবুজ-মেরুন ব্রিগেড রয়েছে চতুর্থ স্থানে। এখন থেকেই সমর্থকদের উৎসাহ চোখে পড়ার মত। টিকিট বিক্রি চলবে ১৮ অক্টোবোর অবধি। ইতিমধ্যেই ডার্বির প্রস্তুতি শুরু করে দিয়েছে দুই দলই। 

কীভাবে মিলবে টিকিট : অনলাইনে টিকিট কাটা থাকলে ইস্টবেঙ্গল সমর্থকরা সল্টলেক স্টেডিয়ামের এক নম্বর গেটের বক্স অফিস থেকে টিকিট রিডিম করাতে পারবে। সকাল ১১টা থেকে সন্ধে‌ ৬টা পর্যন্ত। অফলাইন টিকিটের ক্ষেত্রে দুই দলের সমর্থকরা ইস্টবেঙ্গল ক্লাব ও রুবি হাসপাতালের জংশন থেকে টিকিট কাটতে পারবে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত টিকিট সংগ্রহ করা যাবে।

জর্জ টেলিগ্রাফকে হারিয়ে কলকাতা লিগের শীর্ষে ইস্টবেঙ্গল, হেরে গেল ডায়মন্ড হারবার

অভাব নিত্যসঙ্গী, ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দিলেন আলিপুরদুয়ারের দীপিকা

শক্তিবৃদ্ধি মোহনবাগানের, পাঁচ বছরের চুক্তিতে যোগ দিলেন মেহতাব

যুবভারতীতে ডুরান্ডের সেমিফাইনালে অভিষেকের দলের মুখোমুখি লাল-হলুদ

ডার্বির রং লাল-হলুদ, মোহনবাগানকে ধরাশায়ী করে ডুরান্ডের সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ডুরান্ডে প্রথম ম্যাচেই নামছে ইস্টবেঙ্গল, মোহনবাগানের খেলা কবে?

ইস্টবেঙ্গল ছাড়লেন এই ‘সুপার স্ট্রাইকার’, পাড়ি জমালেন বিদেশে

চরম বিপাকে মোহনবাগান, দেশি ফুটবলার সই-এ নিষেধাজ্ঞা ফিফা’র

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00