Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ট্যাক্সিতে মিটার বসানো নিয়ে নয়া সুবিধা দিতে উদ্যোগী রাজ্য সরকার

মুম্বই ভাবেনি কালি-পিলিকে বাঁচিয়ে রাখতে। নবান্ন কিন্তু ভাবছে হলুদ ঐতিহ্যের যানকে বাঁচিয়ে রাখতে। সেই সূত্রেই মিটার বসানোর নয়া সুবিধা দেওয়া হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বইয়ের কালি-পিলি গত বছরই উঠে গিয়েছে। কলকাতায় কিন্তু এখনও দৌড়াচ্ছে হলুদ। এই কালি-পিলি বা হলুদ হচ্ছে ট্যাক্সির রঙ। গতবছরই  মুম্বই থেকে বিদায় নিয়েছে কালো-হলুদ রঙের প্রিমিয়ার গাড়ি। কলকাতায়(Kolkata) কিন্তু এখনও দৌড়াচ্ছে হলুদ অ্যাম্বাসাডর(Yellow Taxi)। কিন্তু আর কতদিন রাস্তায় দেখা মিলবে এই জীবন্ত ঐতিহ্যের? মুম্বইয়ে এখন আর কোনও কালি-পিলি দেখা যায় না। পরিবর্তে সেখানে দৌড়ায় অ্যাপ ক্যাব। কলকাতার বুকেও সেই অ্যাপ-ক্যাবের সংখ্যা বেড়েই চলেছে। কেননা, ট্যাক্সির জন্য হাপিত্যেশ করে আর বসে থাকতে নারাজ শহরের বাসিন্দা। তাই তাঁরা কিছুটা বাধ্যই হয়েছেন, হাতে থাকা মোবাইলের মাধ্যমে অ্যাপ ক্যাব(App Cab) বুক করে গন্তব্যে চলে যাওয়ার জন্য। আর অ্যাপ ক্যাবের এই বাড়বাড়ন্ত কলকাতার বুকে ধীরে ধীরে হলুদ ট্যাক্সির বাজার কেড়ে নিচ্ছে। এই হলুদ ট্যাক্সিই কিন্তু কলকাতার নিজস্ব এক চরিত্র। সেই জীবন্ত চরিত্র হারিয়ে গেলে কী হবে? মুম্বই ভাবেনি কালি-পিলিকে বাঁচিয়ে রাখতে। নবান্ন(Nabanna) কিন্তু ভাবছে হলুদ ঐতিহ্যের যানকে বাঁচিয়ে রাখতে।

আরও পড়ুন, যাত্রী সংখ্যায় নয়া রেকর্ড গড়ার পথে কলকাতা বিমানবন্দর

কলকাতা এবং কলকাতা লাগোয়া হাওড়া, হুগলি এবং দুই চব্বিশ পরগনার শহরাঞ্চলে এখনও প্রায় ১৭ হাজার হলুদ ট্যাক্সি রয়েছে যারা রাস্তায় নামে নিত্যদিন। কিন্তু আদালতের নিয়ম মেনে বাংলায় কোনও কমার্শিয়াল গাড়ি ১৫ বছরের বেশি চালানো যাবে না। সেই হিসাবে কলকাতার হলুদ অ্যাম্বাসাডর মিটার ট্যাক্সিগুলির অধিকাংশই আর বছর তিন-চারেকের মধ্যে বসে যাওয়ার কথা। তথ্য বলছে, শেষ হলুদ অ্যাম্বাসাডর ট্যাক্সিটির রেজিস্ট্রেশনের সময় ধরলে, সেটির বসে যাওয়ার কথা ২০২৭-এ। আবার অ্যাম্বাসাডর গাড়িও আর তৈরি হচ্ছে না। এই অবস্থায় হলুদ ট্যাক্সি রাস্তা থেকে উধাও হয়ে গেলে তখন কী হবে? ভাবাচ্ছে রাজ্য সরকারকে। এই পরিস্থিতিতে বিকল্প হিসেবে রাজ্য সরকার(West Bengal State Government) সিদ্ধান্ত নিয়েছে, কেউ যদি তাঁর কমার্শিয়াল সেডান বা হ্যাচব্যাক হলুদ রঙের করেন এবং সরকারের বেঁধে দেওয়া কিছু শর্ত মানেন, তা হলে সেই সব গাড়িতে মিটার বসানোর অনুমতি দেওয়া হবে। কিন্তু সেডান বা হ্যাচব্যাকই কেন?

আরও পড়ুন, সিজারের পরে সেলাই কেটে রক্তক্ষরণে মৃত্যু মহিলার, উত্তপ্ত জঙ্গিপুরের হাসপাতাল

রাজ্যের পরিবহণ দফতরের আধিকারিকদের দাবি, মাইলেজ থেকে চালানোর সুবিধে বা মেনটেন্যান্স — একাধিক কারণে বিভিন্ন কোম্পানির সেডান এবং হ্যাচব্যাক, অ্যাম্বাসাডরকে পিছনে ফেলে দিয়েছে। এই সব গাড়ি চালানো যেমন সুবিধে, তেমনই যাত্রীরা অ্যাম্বাসাডরের তুলনায় অনেক বেশি আরামে যাতায়াত করতে পারেন। সরকার বেশ কিছু ছাড় দিলেও ট্যাক্সি-মালিক এবং চালকদের একটা বড় অংশের দাবি, মিটারে গাড়ি চালিয়ে তেমন লাভ নেই। ট্যাক্সির মিটারও আজকাল তেমন ভাবে আর তৈরি হচ্ছে না। আবার এটাও সত্য যে, ট্যাক্সিচালকরা মিটারে যেতে চান না। কেননা তাঁদের দাবি, দীর্ঘদিন হলো ট্যাক্সির ভাড়া বাড়েনি, অথচ তেলের দাম চড়চড় করে বেড়েছে। এই অবস্থায় পুরোনো রেটে গাড়ি চালানো সম্ভব নয়। আবার যাত্রীদের দাবি, হলুদ ট্যাক্সির চেয়ে অ্যাপ ক্যাব ভালো। কেননা সেখানে সঙ্গে দরদাম ঘিরে ঝামেলার সম্ভাবনা কম। আবার যারা হলুদ ট্যাক্সি চালানো ছেড়ে অ্যাপ-ক্যাব চালাচ্ছেন, তাঁ দের দাবি, অ্যাপের মাধ্যমে গাড়ি চালালে ভাড়া বাবদ অনেক বেশি টাকা পাওয়া যায়।

আরও পড়ুন, বচসাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে খুন, গ্রেফতার তৃণমূল নেতা

এই পরিস্থিতিতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, এত দিন অ্যাম্বাসাডর ট্যাক্সিগুলিকে মিটার বসানোর অনুমতি দেওয়া হলেও এ বার থেকে কেউ সেডান এবং হ্যাচব্যাক হলুদ রঙের করলে, তাতেও আবেদনের ভিত্তিতে মিটার বসানোর অনুমতি দেওয়া হবে। রাজ্যের পরিবহণ সচিব সৌমিত্র মোহন জানিয়েছেন, সেডান ও হ্যাচব্যাক গাড়িকে মিটার ট্যাক্সি হিসেবে ব্যবহার করতে হলে গাড়িতে চালক-সহ অন্তত ৫ জনের বসার জায়গা থাকতে হবে। ইঞ্জিনের ক্যাপ্যাসিটি হতে হবে ৯০০-১১৫০ সিসি। গাড়িতে পেট্রল, সিএনজি এবং ডিজেল— এই তিন ধরনের জ্বালানি ব্যবহার করার সংস্থান থাকতে হবে। এখন নতুন করে কেউ হলুদ ট্যাক্সি আর কিনতেও চাইছেন না। কিন্তু মিটার হলো সরকারের বেঁধে দেওয়া ভাড়া। যেটা সরকার নিজে থেকে তুলে দিতে পারে না। তাই সরকারকে মিটার বসানোর রাস্তা খোলা রাখতেই হবে। এ বার মালিক বা চালকরা মিটারে গাড়ি চালাবেন না অ্যাপের মাধ্যমে, সেটা তাঁদের ব্যাপার।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

নির্বাচনী কাজে গাফিলতির অভিযোগে চার আধিকারিককে সাসপেন্ড করল নবান্ন

২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

নবান্ন অভিযান : বিশৃঙ্খলা, হাইকোর্টের নির্দেশ অমান্য, কনস্টেবলকে মার! ৫টি FIR দায়ের লালবাজারের

নবান্ন অভিযানে আহত পুলিশ কর্মীকে দেখতে এসএসকেএমে মনোজ ভার্মা

আরজি করের ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে ভিন্নসুর দিলীপের গলায়

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00