নিজস্ব প্রতিনিধি: আইসিসি 20 ওভারের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হলেও সেই দুঃখ পাকিস্থানকে হারিয়ে কাটিয়ে উঠেছে ভারতীয় মহিলা ব্রিগেড। পাকিস্তান বাহিনীর ঠিক করে দেওয়া 106 লক্ষ্য আগের ম্যাচের তুলনায় কম হলেও তা পূরণ করতে কিছুটা বেগ পেতে হয়েছিল ভারতকে। কারণ ম্যাচ গড়িয়ে গিয়েছিল 19 ওভারে। তবে শেষ মুহূর্তে জয়ের লক্ষ্য সুনিশ্চিত করে ভারত। কিন্তু তবুও প্রশ্ন উঠছে 4 উইকেট খুঁইয়ে মাত্র 106 রান তৈরি করতে যদি ম্যাচ 19 ওভারের যায় তবে ভারতের আসন্ন ম্যাচগুলিতে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। সেখানে কেমন অবস্থা হবে ভারতের? সেই নিয়ে বাড়তি চাপও রয়েই গেছে দলের অন্দরে।
ভারতের রদ্রিগেজ, হরমনপ্রীতরা ঠিকঠাক ফর্মে রয়েছেন। অন্যদিকে রিচা ঘোষ থেকে শুরু করে রেনুকা সকলেই বল হাতে ভালই দাপট দেখাচ্ছে। এবার প্রশ্ন পাকিস্তানের বিরুদ্ধে জিতলেও আগেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে জায়গা করতে পারেনি দল। ফলত 9 অক্টোবর শ্রীলঙ্কা ও 13 অক্টোবর অস্ট্রেলিয়ার ম্যাচে জোর খাটাতে হবে হরমনপ্রীত সেনাকে। যদিও আশা করা হচ্ছে আসন্ন ম্যাচ গুলিতেও দুর্দান্ত ছন্দে থাকতে পারেন তারা। বেশ কয়েক মাস আগে হওয়া এশিয়া কাপে ভারতকে হারিয়েছে শ্রীলঙ্কা, কাজেই সেই স্মৃতি একে বারেই বাদের খাতায় রাখবে না রিচা ঘোষেরা।
আরও পড়ুন:লঞ্চ হওয়ার আগেই BIS সার্টিফিকেট পেল Oneplus-এর এই স্মার্টফোন
একইভাবে অস্ট্রেলিয়ার লড়াকুদের সামনে ভারতের মেয়েদের লড়াইটাও কঠিন হবে বলাই যায়। সেক্ষেত্রে আসন্ন দুটি ম্যাচেই জয় হাসিল করতে হবে ভারতকে। তবেই তারা পরপর 3টি জয়ে গ্রুপ পর্বে 6 পয়েন্ট বাঁধতে পারবে। যদিও ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে 4 পয়েন্ট পাওয়ার পর অস্ট্রেলিয়ার কাছে হেরে গেলেও সুযোগ রয়েছে ভারতের। কারণ নিউজিল্যান্ড যদি সব ম্যাচ জিতে লিগ টেবিলে 8 পয়েন্ট যোগায় সেক্ষেত্রে কোনও ভাবে অস্ট্রেলিয়া পাকিস্তানের কাছে হেরে গেলে নিউজিল্যান্ড বনাম ভারত, পাকিস্থান, অস্ট্রেলিয়া ত্রিমুখী টাই হতে পারে। অথবা উল্টো ঘটনাও ঘটতে পারে। অস্ট্রেলিয়া জিতে 8 পয়েন্টে পাকিস্তান, শ্রীলঙ্কা অথবা নিউজিল্যান্ডের কাছে হেরে শেষ করলে জায়গা হতে পারে ভারতের। কী হবে তার উত্তর দেবে সময়। তবে মোটমাট বলা যায়, ভারত 6 পয়েন্টে নক আউট খেলার সুযোগ পাবে।