Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং শুরু

শুধু নয় ৩ ও ৪ অক্টোবর, পুজো মিটলে ২৪, ২৫, ২৮ ও ২৯ অক্টোবরও ফের নিয়োগের কাউন্সেলিং করা হবে। জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) নির্দেশ মেনে বৃহস্পতিবার সকালেই উচ্চ প্রাথমিকে(Upper Primary Teacher Post) নিয়োগের কাউন্সেলিং(Recruitment Counseling) শুরু করল রাজ্য। মোট ১৪ হাজার ৫২ জন উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ করবে স্কুল সার্ভিস কমিশন(SSC)। ইতিমধ্যে শূন্যপদের তালিকাও কমিশন নিজেদের ওয়েবসাইটে আপলোড করেছে। বৃহস্পতিবার থেকেই চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং শুরু হয়েছে বলে খবর। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে গত শুক্রবারই বিজ্ঞপ্তি জারি করে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ের তারিখ জানিয়ে দেয় কমিশন। জানা গিয়েছিল ৩ ও ৪ অক্টোবর কাউন্সেলিং হবে। সেই মতো বৃহস্পতিবার সকালেই শুরু হয়েছে সেই কাউন্সেলিংয়ের কাজ। তবে কমিশনের তরফে আরও জানানো হয়েছে, পুজো মিটলে ২৪, ২৫, ২৮ ও ২৯ অক্টোবরও ফের নিয়োগের কাউন্সেলিং করা হবে। বিধাননগরে কমিশনের অফিসেই হবে পুরো প্রক্রিয়া।

আরও পড়ুন, তৃণমূলের বিক্ষোভের মুখে রাজ্যপাল, দেখলেন কালো পতাকাও

২০১৬ সালে উচ্চ প্রাথমিকের ১৪ হাজার ৩৩৯ শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। নিয়োগ প্রক্রিয়া শেষের পর মেধাতালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশনের তরফে ১৪ হাজার ৫২ জনের নাম সামনে আনা হয়। কিন্তু ৫ বছর পর অর্থাৎ ২০২১ সালে কমিশনের তরফে জানানো হয় OMR Sheet পুনরায় মুল্যায়ন করে ১৪৬৩ জনকে বাদ দেওয়া হয়েছে। এরপরই মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। দীর্ঘ ৮ বছর পর গত অগস্টে জট কাটে। কলকাতা হাইকোর্ট ১৪ হাজার পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে বলে। তবে এখন চাকরিপ্রার্থীদের মনে আলাদা একটা অঙ্ক ঘুরপাক খাচ্ছে। কাউন্সেলিংয়ে আসা অনেক চাকরিপ্রার্থীরাই আশঙ্কা প্রকাশ করছেন সবকিছু ঠিকঠাক মিটবে তো? নাকি ফের আগের ভয়াবহ স্মৃতি ফিরে আসবে? কেননা মাঝে ১০ বছর চলে গিয়েছে।  

আরও পড়ুন, বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান পদে ফিরলেন দেব

রাজ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগেই জানিয়েছিলেন, পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। ২০১৬ সালের উচ্চ প্রাথমিকে টেট(TET) উত্তীর্ণ প্রার্থীদের কাউন্সেলিং হবে এই দফায়। মামলার জট কাটলে নিয়োগ প্রক্রিয়া শুরুর আশ্বাসও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়ার পরের দিন কাউন্সেলিং শুরু হওয়ায় স্বস্তি মিলল ২০১৬ টেট উত্তীর্ণ উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীদের। এখন দেখার বিষয় কবে এই চাকরিপ্রার্থীরা স্কুলে যোগদান করতে পারেন। দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ায় রাজ্যের স্কুলগুলি শিক্ষক-শিক্ষিকার অভাবে ভুগছে। এবার সেই অভাব যত দ্রুত মিটে যায় ততই মঙ্গল।

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

দাগিদের তালিকায় পার্থ ঘনিষ্ট সাহিনা, সকাল থেকেই খোঁজ নেই নেত্রীর, বাড়িতে তালা

‘দাগি অযোগ্য’ তালিকায় নাম, এসএসসির বিরুদ্ধে মামলার হুমকি তৃণমূলের পুরমাতার

সুপ্রিম নির্দেশে অযোগ্য তালিকা প্রকাশের পথে এসএসসি’, কত জনের নাম রয়েছে?

১২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে জীবনকৃষ্ণ, ছেলেকে জড়িয়ে কান্না বিধায়কের

‘একজন অযোগ্য পরীক্ষায় বসলে রাজ্যকে ছাড়বে না আদালত’,SSC নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ

শীর্ষ আদালতের হুঁশিয়ারি, অযোগ্যদের তালিকা প্রকাশের আগে চূড়ান্ত সতর্ক এসএসসি

এসএসসি গ্রুপ সি মামলায় চার্জশিট জমা দিল সিবিআই

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00