Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিম্ন আদালতকে শুনতে হবে পার্থ জামিনের শুনানি, নির্দেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ  চট্টোপাধ্যায়। একাধিকবার জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হলেও মেলেনি সুরাহা। তাই এবার জামিন চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন  শিক্ষা মন্ত্রী। আর সেই মামলার শুনানিতে শীর্ষ আদালতের তরফে জানান হয়েছে, পার্থের জামিনের মামলা দ্রুততার সঙ্গে নিয়মিত শুনতে হবে নিম্ন আদালতকে।

আগামী ১০ দিনের  পর আবার হবে এই মামলার শুনানি। এমনটাই নির্দেশ দিলেন বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূয়ানের বেঞ্চ। পাশাপাশি আদালতে পার্থের আইনজীবী মুকুল রোহতগি জানান, ‘ তাঁর মক্কেলের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেখানে সর্বোচ্চ সাজা সাত বছর। ইতিমধ্যেই তিনি ২ বছর ধরে জেলে রয়েছেন।‘ আর এই বক্তব্যের পর শীর্ষ আদালত পার্থ জামিনের শুনানির জন্য  নিম্ম আদালতকে দায়িত্ব দেয়।  

২০২২ সালে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে  দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থের বাড়িতে অভিযান চালায় ইডি। দফায় দফায় চলে জিজ্ঞাসাবাদ। এরপর খোঁজ মেলে পার্থ ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত অর্পিতার ফ্ল্যাটের । সেখান থেকে উদ্ধার হয় প্রায় ২১ কোটি ৯০ লক্ষ টাকা সহ বিদেশি মুদ্রা। এরপর পার্থ এবং অর্পিতাকে  গ্রেফতার করে ইডি। এই গ্রেফতারির পর থেকেই জেলবন্দি রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।

ইডির মামলায় জামিন, তবে সিবিআই মামলায় ছাড় পেলেন না পার্থ

প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিলের মামলা শুনানি হল না, সরে দাঁড়ালেন বিচারপতি

গ্রাম পঞ্চায়েতের চাকরি ছেড়ে শিক্ষকতায়, চাকরি হারিয়ে মাথায় হাত অঙ্কের শিক্ষকের

সুপ্রিম রায়ে চাকরিহারাদের সঙ্গে দেখা করবেন মমতা, কবে কোথায়?

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি নেতার হাতের লেখার নমুনা সংগ্রহ সিবিআইয়ের

পার্থ চট্টোপাধ্যায় অক্সিজেন সাপোর্টে আছেন, জামিন চেয়ে আদালতে আইনজীবী

পার্থর জামিন আবেদন নিয়ে সিবিআইকে হলফনামা জমার নির্দেশ সুপ্রিম কোর্টের

ইডিকে বয়ান দিলেন পার্থর জামাই, কী বললেন নিয়োগ কেলেঙ্কারি নিয়ে?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00