মমতার নির্দেশে ত্রাণ নিয়ে ভুতনিচরে ফিরহাদ

মালদা জেলার মানিকচক ব্লকের ভুতনিচরের পরিস্থিতি এখন কীরকম ভয়ঙ্কর সেটা এদিন সেখানে পা রেখে নিজে চাক্ষুষ করলেন ফিরহাদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের(North Bengal) বন্যা পরিস্থিতি(Flood Situation) খতিয়ে দেখতে আগামিকাল বিকালেই শিলিগুড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সোমবার সেখানে তিনি প্রশাসনিক বৈঠকও করবেন। কিন্তু তার আগেই তিনি রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে(Firhad Hakim) পাঠিয়ে দিলেন উত্তরবঙ্গের বুকে মালদা জেলায়(Malda District)। এই জেলার সদর মহকুমার মানিকচক ব্লকের(Manikchawk Block) ভুতনিচর(Bhutnichar) এলাকায়। কেননা এবারে উত্তরবঙ্গের বন্যায় সব থেকে বেশিদিন জলবন্দী থেকেছে এই চরের বুকে থাকা গ্রামগুলি। সেখানকার পরিস্থিতি এখন কীরকম ভয়ঙ্কর সেটা এদিন সেখানে পা রেখে নিজে চাক্ষুষ করলেন ফিরহাদ। তাঁর চোখের সামনেই এদিন লুঠ হয়ে যায় সঙ্গে নিয়ে যাওয়া ত্রাণসামগ্রী। সেই ত্রাণসামগ্রী লুঠ ঠেকাতে ব্যর্থ হন যারা ত্রাণ বিলি করার দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন, মমতার ওপর গরিব মানুষের আস্থা ও ভরসা আরও দৃঢ় হয়েছে, চিন্তায় বিজেপি

মুখ্যমন্ত্রীর নির্দেশে শনিবার বন্যাদুর্গতদের জন্য ভুতনিচরে লরিভর্তি ত্রাণ নিয়ে গিয়েছিলেন ফিরহাদ। অভিযোগ, ত্রাণ বিলি হওয়ার আগেই সেগুলো লুট করেন কয়েক জন। সামালানোর চেষ্টা করেও ব্যর্থ হন যারা ত্রাণ বিলি করার দায়িত্বে ছিলেন। বৃষ্টির মধ্যে কেউ কেউ লরিতে উঠে ত্রাণের জিনিস নিয়ে পালিয়ে যান। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। এদিন মানিকচক ব্লকে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করতে গিয়েছিলেন ফিরহাদ। সেখানে তিনি টেলিফোনে মুখ্যমন্ত্রীর বার্তাও শোনান। বেশ কিছু দিন ধরে গঙ্গার ভাঙনে বিধ্বস্ত মানিকচকের গোপালপুরে বিস্তীর্ণ এলাকা। সেখান থেকে মন্ত্রী তোপ দাগেন কেন্দ্রকে। ভাঙনে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষদের জন্য ত্রাণ নিয়ে যাওয়া হয়েছে জানান। কিন্তু মন্ত্রী ওই স্থান থেকে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় ত্রাণ নেওয়ার জন্য হুটোপুটি। মানিকচকে বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করেন ফিরহাদ। তিনি জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে ত্রাণ নিয়ে এসেছেন। আরও সাহায্য পাবেন দুর্গতরা। কিন্তু কেন্দ্র তাদের দায়িত্ব পালন করেনি।

আরও পড়ুন, গজলডোবার টাকিমারিতে বাঁধ ভাঙল তিস্তার, পরিদর্শনে সেচ দফতরের আধিকারিকেরা

সংবাদমাধ্যমকে ফিরহাদ বলেন, ‘এখানে বন্যাপরিস্থিতি ভয়াবহ। গঙ্গার ভাঙনে একটি দিক বিধ্বস্ত হয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের অসহযোগিতা এবং টানা বর্ষণে ভাঙন রোধের কাজ আমরা করতে পারিনি। টানা কয়েক দিনের বৃষ্টি জেরে হু হু করে জল বেড়েছে গঙ্গায়। বন্যাকবলিত মালদহের মানিকচক এবং ভুতনিচরবাসীর পাশে আমরা আছি।’ ফিরদাহের ফোনে মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় বলেন,‘‘আমাদের সরকার আপনাদের সর্বতো ভাবে সাহায্য করবে। আমি আজ ফিরহাদকে পাঠিয়েছি। তা ছাড়া আপনাদের যে কোনও সমস্যার কথা জেলাশাসক এবং পুলিশ সুপারকে জানান।’ বানভাসিরা যাতে কোনও সমস্যার সম্মুখীন না হন, পর্যাপ্ত ত্রাণ পান, তার জন্য মমতা নির্দেশ দেন জেলাশাসক এবং পুলিশ সুপারকে। কিন্তু ত্রাণ বিতরণের শেষের দিকে শুরু হয় উত্তেজনা। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, হঠাৎ করে ভিড় বেড়ে যায়। ত্রাণের জন্য সবাই হাত বাড়াতে থাকেন। তার মধ্যে অনেকে ত্রাণ পাননি। তাঁরা চিৎকার-চেঁচামেচি শুরু করেন। কেউ কেউ ত্রাণ নিতে এসে বৃষ্টিতে ভিজে খালি হাতে বাড়ি ফিরে যান। এ নিয়ে প্রশাসনের তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]