অঝোরে বৃষ্টি, সিকিমে নামল ধস, ক্ষতিগ্রস্ত একাধিক সেতু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টানা তিন দিন ধরে  লাগাতার ভারী বৃষ্টি চলছে সিকিমে। আর তাতে  এবার একাধিক এলাকায় নামল ধস। শুধু তাই নয় বৃষ্টির কারণে ধসে গিয়েছে সেতু। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসাবে বিবেচিত রং-রং ব্রিজ ভালোই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা। জোর কদমে চলছে মেরামতের কাজ।

বলা বাহুল্য, সেতু ধসের জেরে মঙ্গন জেলা সদর রাজ্যের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ। জেলা প্রশাসন বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে। যত তাড়াতাড়ি সম্ভব রাস্তা মেরামতের কাজ শেষ হবে বলে আশাবাদী প্রশাসন। অন্যদিকে সোরেং জেলার দারামদিন এলাকাতেও নেমেছে ধস। আর তাতে  ঘরবাড়ি  থেকে শুরু করে গবাদি পশু  ক্ষতিগ্রস্ত  হয়েছে।

উল্লেখ্য,  লাগাতার বৃষ্টির জেরে জলাধারগুলির জলস্তর বৃদ্ধি পেয়েছে। তাই  তিস্তা লো ড্যাম ৩ ও ৪ খুলে দিয়েছে প্রশাসন। ইতিমধ্যেই তিস্তা নদীর তীরবর্তী বাসিন্দাদের জল ছাড়ার বিষয়ে সতর্ক করেছে প্রশাসন। নদীর তীর এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বলা বাহুল্য, বর্তমানে সিকিমে ভূমিধসের জেরে ১০ নম্বর জাতীয় সড়কে দেখা দিয়েছে যানজট। এই পরিস্থিতির মধ্যে আবহাওয়া দফতর আগামী দু’দিন সিকিমে  লাল সতর্কতা জারি করেছে।  আর তাতেই চিন্তায় পড়েছেন স্থানীয়রা।

টানা বৃষ্টিতে ফের সিকিমের রাস্তায় ধস, বন্ধ শিলিগুড়ি-সিকিম সড়ক যোগাযোগ

উত্তর সিকিমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, চলছে উদ্ধার কাজ, বাড়ছে মৃত্যু

বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারত, আকস্মিক বন্যা ও ভূমিধসে ৪৮ ঘন্টায় ৩০ জনের মৃত্যু

মে মাসে সিকিম গেলে কোথায় ঘুরবেন, তালিকায় রাখুন এই জায়গাগুলো

সিকিমে পা রাখলেই পর্যটকদের গুনতে হবে অতিরিক্ত টাকা, জানেন কী ‘এন্ট্রি ফি’ কত?

নতুন বছরের আগেই দুঃসংবাদ, পর্যটকদের জন্য বন্ধ সিকিম

টি টোয়েন্টির সব রেকর্ড ভেঙে চুরমার, ৩৪৯ রান তুলে নয়া ইতিহাস লিখল বরোদা

রংপোতে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬, আহত ১৫

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]