নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশের বিপক্ষে জয় ভারতের। চতুর্থ দিনের শুরুতেই টেস্ট ম্যাচে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন দুই স্পিনারই শেষ করে দিল বাংলাদেশকে। কারণ, তারা দুজনে মিলে নিয়েছে ৮ উইকেট। আর তাতেই মাত্র ২৩৪ রানে থেমতে হল টাইগারদের গর্জন। চতুর্থ দিনের টেস্ট ম্যাচে ভারত জিতে ২৮০ রানে। এরফলে ১-০ তে এগিয়ে গেল রোহিত শর্মার দল।
বলা বাহুল্য, এই টেস্টে ভারতের জয় ছিল প্রত্যাশিত। রবিবার কখন জয় হবে রোহিতদের সেটা ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা। কারণ, চেন্নাই টেস্টের চতুর্থ দিনে ৩৫৭ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। হাতে ছিল ৬ উইকেট। এদিন ম্যাচের শুরুতেই ভালোই খেলেছিল বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৬০ বলে ৫১ ও সাকিব আল হাসান ১৪ বলে ৫ রান করে। কিন্তু জল পানের বিরতির পর চিপকের ২২ গজে ভেঙে পড়ল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ।
এদিন যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজদের সামাল দিলেও অশ্বিন-জাডেজার বোলিংয়ের কাছে হার মানতে হল টাইগারদের। অশ্বিনের বলে বাংলাদেশের শেষ চার ব্যাটার ২২ গজে দাঁড়াতেই পারলেন না। পর পর আউট হয়ে গেলেন লিটন দাস, মেহদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদেরা । শুধু তাই নয় ১২৭ বলে ৮২ রান করে সাজঘরে ফিরে যান টাইগার অধিনায়ককেও। বলা বাহুল্য, এদিনের ম্যাচে অশ্বিন নিয়েছে ৬ উইকেট। আর তাতে হার মানতে হল বাংলাদেশকে।