নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের ঠিক করে দেওয়া 106 রানের লক্ষ্য স্থির করে মাঠে নামে ভারত। গত ম্যাচে নিউজিল্যান্ডের তৈরি করা 160 রানের লক্ষ্য বেশি হলেও 102 তেই অলআউট হয়েছিল ভারতীয় মহিলা বাহিনী। আজকের লক্ষ্য সেই আন্দাজে অনেক কম। তবে হরমনপ্রীতরা শুক্রবারের ম্যাচে যে রান করেছে তার থেকে মাত্র 4 বেশি করলেই পাকিস্তানকে পরাস্ত করতে পারবে তারা। কাজেই সেই উদ্দেশ্য সফল করতেই মরিয়া হয়ে ওঠা ভারতের ভবিষ্যত ছিল দেশের মহিলা ব্যাটারদের হাতে। আর সেই দায়িত্ব খুব ভাল ভাবে পালন করল তারা।
পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ শানাতে নেমেই খুব সন্তর্পনে ব্যাটিং শুরু করে ভারত। তবে খেলা কিছুটা গড়াতেই মাত্র মাত্র 7 রানে মাঠ ছাড়তে হয় স্মৃতি মন্ধানাকে। তখন ভারত 7 ওভারে 31 রানে দৌড়াচ্ছে। ম্যাচ 8 ওভারে উঠলে প্রথম 4 আসে শেফালি বর্মার ব্যাট থেকে। আটোসাটো ফিল্ডিং সাজিয়েছে পাকিস্থান। কাজেই কিছুতেই হাত খুলতে পারছিল না ভারতের মেয়েরা। রদ্রিগেজ আর শেফালির অংশীদারিত্বে ধীরে ধীরে খেলা ঢুলছিল ভারতের দিকে।
আরও পড়ুন:ভারতের বিরুদ্ধে ভাগ্য বদলাতে জার্সি বদলে ফেলল টাইগাররা!
10 ওভারে 50 রান তুলে বিরতিতে যায় ভারত-পাকিস্তান। বিরতির ওপারে শক্ত হাতে ম্যাচ ধরলেও 32 রানে উইকেট হারায় শেফালি। তখনও ম্যাচের হাল ধরে রেখেছেন রদ্রিগেজ। তবে তাকেও যেতে হয় কিছুক্ষনের মধ্যেই। 23 রানে রদ্রিগেজের উইকেট পড়লেও ম্যাচেই ছিল ভারত। রিচার পর 80 রানে 4 উইকেট হারায় ভারত। তবে এরপর আর ফিরে তাকাতে হয়নি ভারতীয় মহিলাদের। একার কাঁধে ম্যাচ শেষার্ধে নিয়ে যান দীপ্তি শর্মা। তাকে সঙ্গ দিচ্ছিলেন সাজানা। 18 ওভার 4 বল ভারত তখন 4 উইকেটে 104 তুলে দিয়েছে। বাকি মাত্র 2 রান। 1 বলেই সেই গণ্ডিও পার করে ফেলে ভারত। ম্যাচ শেষে ভারতের ফলাফল 108 রানে 4 উইকেট। অন্যদিকে পরাজয়ের দুঃখ বুকে নিয়েই ফিরতে হল পাকিস্তানকে।