নিজস্ব প্রতিনিধিঃ শুরু হয়েছে ভারত- বাংলাদেশ টেস্ট সিরিজ। আর সেই সিরিজেই রেকর্ড গড়লেন ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল। কারণ, এদিন তিনি প্রথমবার ১০ ইনিংসে রান করলেন ৭৫০ রান । এই রেকর্ডটি এর আগে ১৯৩৫ সালে ওয়েস্ট ইন্ডিজের জর্জ হেডলি করেছিলেন ৭৪৭ রান । প্রায় ১৪৭ বছর পর এদিন ফের গড়ল রেকর্ড।
একনজরে দেখে নিন টেস্ট সিরিজে ১০ ইনিংসে সর্বাধিক রান –
৭৫৫ রান – যশস্বী জয়সওয়াল (ভারত)
৭৪৭ রান- জর্জ হেডলি (ওয়েস্ট ইন্ডিজ)
৭৪৩ রান – জাভেদ মিয়াঁদাদ (পাকিস্তান)
৬৮৭ রান- ডেভ হটন (জিম্বাবুয়ে)
৬৮০ রান – স্যার ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ)
উল্লেখ্য, এদিন বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে বেশ চাপের মুখে পড়তে হয়েছিল ভারতকে। বিশেষ করে হাসান মাহমুদের বলে সমস্যায় পড়তে হয় দেশীয় ব্যাটসম্যানদের । মাহমুদ প্রথম ১০ ওভারের মধ্যেই রোহিত শর্মা, শুভমান গিল এবং বিরাট কোহলিকে পরপর আউট করে দেন। যশস্বী জয়সওয়াল এবং ঋষভ পন্ত এরপর ৪র্থ উইকেটে ৬২ রান করে। শুধু তাই নয় কোন রান না করেই মাঠ থেকে বিদায় নিয়ে হয়েছে শুভমান গিলকে। আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।