নিজস্ব প্রতিনিধিঃ ‘এক দেশ এক ভোট’ পরিকল্পনায় আরও একধাপ এগোলো মোদি সরকার। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটির একটি রিপোর্ট পেশ হয়েছে। জানা গিয়েছে সেই রিপোর্টে ‘এক দেশ এক ভোট’ পরিকল্পনায় সবুজ সংকেট দিল কেন্দ্রীয় ক্যাবিনেট। সূত্রের খবর, সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনেই পেশ হতে পারে ‘এক দেশ, এক নির্বাচন’ বিল।
চলতি বছর লোকসভা নির্বাচনের আগে কোবিন্দ কমিটি রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর কাছে রিপোর্ট জমা দেয়। ওই কমিটি ‘এক দেশ, এক নির্বাচনে’-এর পক্ষে সায় দেয়। এরপর এদিন প্রধানমন্ত্রীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয়। আর সেই বৈঠকেই ‘এক দেশ, এক নির্বাচন’-র রিপোর্টে অনুমোদন দেওয়া হয়েছে। জানা গিয়েছে, কোবিন্দ নেতৃত্বাধীন রিপোর্টে প্রথম ধাপ হিসেবে লোকসভা ও রাজ্য বিধানসভা নির্বাচন করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি এই নির্বাচনের ১০০ দিনের মধ্যে পুরসভা এবং পঞ্চায়েতের ভোটের কথাও উল্লেখ রয়েছে কোবিন্দ কমিটির রিপোর্টে। আর তাতে প্রশ্ন উঠছে ২০২৯ সালে কী দেশে একই সঙ্গে হতে চলেছে লোকসভা – বিধানসভা ভোট ?
উল্লেখ্য, ২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই ‘এক দেশ, এক ভোট ‘-র বিষয়টি উত্থাপন করে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ‘এক দেশ, এক ভোট’ নিয়ে বিরোধীতা করেছে কংগ্রেস-সহ ১৫টি দল। তাদের দাবি, নির্বাচনের এই পন্থা আমেরিকার কাঠামো এবং সংসদীয় গণতান্ত্রিক ভাবনার পরিপন্থী। শুধু তাই নয় রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ‘ এক দেশ এক ভোট’ কার্যকর হলে ভোটে জিততে বেশ সুবিধা হবে বিজেপির। কারণ ,সুবিধা হবে আসন সমঝোতায়। আর তাতে চাপে রাখা যাবে বিরোধী শিবিরকে।