Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুখ্যমন্ত্রীকে অপমানে ক্ষুব্ধ জুনিয়র চিকি‍ৎসকদের একাংশ

Share:

নিজস্ব প্রতিনিধি: নবান্নের পরে কালীঘাটেও ভেস্তে গিয়েছে রাজ্য সরকারের সঙ্গে জুনিয়র চিকি‍ৎসকদের বৈঠক। আর তার পরেই আন্দোলনকারী চিকি‍ৎসকদের একাংশ প্রশ্ন তুলেছেন, আন্দোলনের নেতৃত্বে থাকা সিপিএম ও নকশাল মনোভাবাপন্ন জুনিয়র চিকি‍ৎসকদের ভূমিকা নিয়ে। শুধু তাই নয়, বার বার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করায় ক্ষুব্ধ হয়ে অনেকেই রবিবার ধর্না মঞ্চ থেকে ব্যাগপত্তর গুটিয়ে বাড়ির পথ ধরেছেন। বেশ কয়েকজন কর্মবিরতি ভেঙে কাজে যোগ দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি কট্টর তৃণমূল বিরোধী হিসেবে পরিচিত জুনিয়র চিকি‍ৎসকদের নেতৃত্বে থাকা কিঞ্জল নন্দ ও অনিকেত মাহাতরা।

গতকাল শনিবারই বৃষ্টির মধ্যে আচমকা স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকি‍ৎসকদের ধর্না মঞ্চে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনের প্রতি সহমর্মিতা জানানোর পাশাপাশি বৈঠকে বসার আবেদনও জানিয়েছিলেন। সেই আবেদনে সাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্য সরকারের চরম বিরোধী হিসাবে পরিচিত অনিকেত মাহাত-কিঞ্জল নন্দরা। কিন্তু সিংহভাগ জুনিয়র চিকি‍ৎসকই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার পক্ষে মত দেওয়ায় বাধ্য হয়েই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যায় জুনিয়র চিকি‍ৎসকদের পেল্লাই সাইজের প্রতিনিধিদল।

কিন্তু কালীঘাটের বাড়িতে পৌঁছনোর পরে বৈঠক যাতে না হয় সেই অজুহাত তৈরি করতে থাকেন জুনিয়র চিকি‍ৎসকদের আন্দোলনের নেতৃত্বে থাকা সিপিএম এবং নকশালপন্থীরা। ভিডিয়ো রেকর্ডিং করতে দেওয়ার দাবিতে সরব হন। প্রায় আড়াই ঘন্টা বাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ঘর থেকে বেরিয়ে এসে জুনিয়র চিকি‍ৎসকদের বৈঠকে যোগ দেওয়ার অনুরোধ জানান। হাত জোড় করে রাজ্যের প্রশাসনিক প্রধান জুনিয়র চিকি‍ৎসকদের বলেন, ‘বৈঠকে বসতে না চাও ক্ষতি নেই। কিন্তু বাড়িতে যখন এসেছ, তখন এক কাপ চা খেয়ে যেও।’ মুখ্যমন্ত্রী এও জানান, বৈঠকে ভিডিয়োগ্রাফি করা হবে রাজ্যের তরফে। শীর্ষ আদালতের অনুমতি পেলে ওই ভিডিয়ো দেওয়া হবে। তবে ভিডিও আপাতত না দেওইয়া হলেও বৈঠকের আলোচনা নিয়ে মিনিটসে সই করবেন রাজ্যের প্রতিনিধি ও জুনিয়র চিকি‍ৎসকরা। যাতে ভবিষ্যতে ভুল বোঝাবুঝি না হয়। কিন্তু বার বার মুখ্যমন্ত্রী হাত জোড় করে অনুরোধ জানালেও তাতে রাজি হননি কালীঘাটে যাওয়া জুনিয়র চিকি‍ৎসকরা। নিজেদের মধ্যে আলোচনার অছিলায় মুখ্যমন্ত্রীকে আরও ঘন্টাখানেক ধরে অপেক্ষা করান। আর প্রতিনিধি হয়ে যাওয়া নেতা-নেত্রীদের ওই আচরণে চটেছেন জুনিয়র চিকি‍ৎসকদের একাংশ। তাঁদের মতে, রাজ্যের প্রশাসনিক প্রধানকে সম্মান জানিয়ে বৈঠকে বসা উচিত ছিল। মুখ্যমন্ত্রীকে হেয় করার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করানো উচিত হয়নি। মুখ্যমন্ত্রীর অপমানে ক্ষুব্ধ জুনিয়র চিকি‍ৎসকরা বিরক্ত হয়ে রবিবারই ধর্না মঞ্চ ছাড়তে শুরু করেছেন। ধর্না মঞ্চ ছাড়া এক জুনিয়র চিকি‍ৎসকের কথায়, ‘সিপিএম ও বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালের কর্ণধারদের উস্কানিতেই মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে। বাড়ির লোকজন ও পরিচিতরা আমাদের ব্যঙ্গের সঙ্গে বলতে শুরু করেছেন, ‘তোরা তো নিজেদের ভগবান ভাবতে শুরু করেছিস। নোরাং রাজনীতির অংশ হতে চাই না দেখেই ধর্না মঞ্চ ছাড়লাম।’

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00