Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের গাজা স্কুলে ইজরায়েলি বোমা হামলা! নিহত জাতিসংঘের ৬ সদস্যসহ ১৮ ফিলিস্তিনি

Share:

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় এক বছর পার হতে চললো, এখনও পর্যন্ত গাজায় টানা যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইজরায়েল। ফের গাজায় জাতিসংঘ পরিচালিত আল-জাউনি স্কুলে হামলা চালিয়েছে ইজরাইলি সামরিক বাহিনী। বোমা হামলায় নিহত অন্তত ১৮ জন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। নিহতদের মধ্যে রয়েছে জাতিসংঘের ৬ সদস্য।

ইজরায়েলের লাগাতার হামলার কারণে জাতিসংঘ পরিচালিত স্কুলটিতে ফিলিস্তিনি শরণার্থী পরিবারগুলো আশ্রয় নিয়েছিল। এই স্কুলটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল। বহু গৃহহীন পরিবার এই স্কুলে আশ্রয় নিয়ে রাত কাটাতো। বোমা হামলায় নিহত অন্তত ১৮ জন। জানা গিয়েছে, নিহতদের মধ্যে জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থার ছয় সদস্য(ইউএনআরডব্লিউএ কর্মী)রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,জাতিসংঘ-পরিচালিত আল-জাউনি স্কুলে বোমা হামলার ঘটনায় এতে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন।হামলায় ‘নারী ও শিশুদের ছিন্ন-ভিন্ন দেহ পড়েছিল। ১১ মাস ধরে চলা যুদ্ধে এই প্রথম একসঙ্গে এত কর্মী হারালো জাতিসংঘ সংস্থা। যদিও ঘটনার পরও স্বেচ্ছাসেবীরা গাজা ছেড়ে যাবে না বলে আশ্বাস দিয়েছে জাতিসংঘ।

এদিকে দেশটির সংবাদমাধ্যম(গাজা)জানিয়েছে, মধ্য গাজা উপত্যকায় আশ্রয়কেন্দ্রে পরিণত হওয়া একটি স্কুলে বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। শুধু তাই নয় গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর এনিয়ে পঞ্চমবারের মতো ইজরায়েলি বাহিনী এই আশ্রয়কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে।

উল্লেখ্য, ইজরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লক্ষেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা জানিয়েছে,গাজা ধ্বংস করে দেওয়া হয়েছে। ইজরায়েলি বাহিনীর ভয়াবহ আগ্রাসনে ত্রাণবাহী কোনো ট্রাকও সেখানে প্রবেশ করতে পারছে না। ট্রাকে করে খাবার এবং বিশুদ্ধ জল নিয়ে আসতে দেওয়া হচ্ছে না। এদিকে গাজায় শিশুরা অপুষ্টি এবং জলশূন্যতায় মারা যাচ্ছে। বেঁচে থাকার জন্য শেষ সম্বল জলটুকুও পাচ্ছে না তাঁরা। তীব্র খিদের জ্বালায় ছটফট করছে গাজার নিরীহ শিশুরা।

উল্লেখ্য,২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছিল হামাস। সেই সময় হামাস ২৫১ জনকে বন্দি করে গাজায় নিয়ে যায়। ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজায় হামাসের হাতে এখনো পর্যন্ত ৯৭ বন্দি রয়েছেন। তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ৩৩ জন বন্দির। সেই থেকে নিয়মিত গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল।

বিশেষ প্রশিক্ষণ নেওয়ায় ৮ ইজরায়েলি গুপ্তচরকে গ্রেফতার ইরানের

প্যালেস্টাইন সম্পর্কে দুর্বলতা, কর্মী ছাঁটাই করল মাইক্রোসফট

গাজায় জাতিসংঘের সেনা মোতায়েনের ডাক আইরিশ প্রেসিডেন্টের

গাজায় সাহায্যের নামে প্রতারণা, গুজরাত পুলিশের জালে সিরিয়ার যুবক, এসেছিলেন কলকাতাতেও

গাজায় জারি ইজরায়েলি হামলা, নিহত আরও ৬৩, অনাহারে মৃত ৮

গাজায় ইজরায়েলি হামলায় নিহত ৫ সাংবাদিক, নিন্দার ঝড় সর্বত্র

গাজায় ত্রাণ নিতে গিয়ে ইজরায়েলি সেনার গুলিতে নিহত ৭০-র বেশি ফিলিস্তিনির

ক্ষুধার রাজ্যে গাজায় অনাহার-ইজরায়েলি হামলায় প্রাণ গেল ৭৬ জনের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00