নবান্ন থেকে বারাসত অবধি চালু হল নয়া বাসরুট

বারাসত থেকে সোজাসুজি নবান্নে যাওয়ার কোনও বাস ছিল না এতদিন। এবার সেই অভাব মিটতে চলেছে। চালু হল নতুন বাসরুট DS-1।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাওড়ার শিবপুর এলাকার বাসিন্দাদের জন্য সুখবর। একই সঙ্গে সুখবর যারা নিত্যদিন নবান্ন বা তার আশেপাশের এলাকায় কাজে আসেন বারাসতের দিক থেকে। কেননা এবার নবান্ন থেকে বারাসত অবধি নতুন একটি বাসরুট চালু হল। বারাসত থেকে সোজাসুজি নবান্নে(Nabanna) যাওয়ার বাস বলতে এতদিন ছিল মোটে ৩টি রুটের বাস। বি গার্ডেন থেকে বারাসত, সাঁতরাগাছি থেকে বারাসত ভায়া উল্টোডাঙা এবং সাঁতরাগাছি থেকে বারাসত(Barasat) ভায়া নিউটাউন। কিন্তু এই ৩টি বাসের একটিও নবান্নের বাসস্ট্যান্ড বা মন্দিরতলা এলাকা থেকে যাত্রা শুরুও করতো না, শেষও করতো না। সেই অর্থে বারাসত থেকে সোজাসুজি নবান্নে যাওয়ার কোনও বাস ছিল না এতদিন। এবার সেই অভাব মিটতে চলেছে। চালু হল নতুন বাসরুট(New Bus Route) DS-1। আপাতত এই রুটে ৮টি বাস নামানো হচ্ছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন, সিপির কাছেই সিপির ইস্তফার দাবি নিয়ে গেলেন চিকিৎসকেরা

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এতদিন বারাসত থেকে সোজাসুজি নবান্নে যাওয়ার বাস না থাকলেও এই রুটে সরকারি বাসের চাহিদা প্রবল। যাত্রী সাধারণের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই নতুন এই রুটে বাস পরিষেবা শুরু করা হয়েছে। নবান্ন থেকে বারাসত, এই গোটা যাত্রাপথে ৪৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে এই বাসরুটে নামা বাসগুলি। বারাসত থেকে বাসগুলি ছেড়ে মধ্যমগ্রাম, বিরাটি মোড়, এয়ারপোর্ট, তেঘড়িয়া, বাগুইআটি, উল্টোডাঙা, বেঙ্গল কেমিক্যাল, বেলেঘাটা বিল্ডিং মোড়, চিংড়িঘাটা, সায়েন্স সিটি, পার্ক সার্কাস, এক্সাইড, পিটিএস হয়ে নবান্নে পৌঁছবে। ফিরবেও এই একই রুট ধরে। বারাসত থেকে এই বাস মিলবে সকাল ৭টা, ৭টা ৪৫ মিনিট, ৮টা ১৫ মিনিট, ৮টা ৩৫ মিনিট, ৮টা ৫০ মিনিট, ৯টা ১৫ মিনিট, ৯টা ৩০ মিনিট এবং ১০টা। অন্যদিকে নবান্ন থেকে এই রুটের বাস মিলবে দুপুর ৩টে, ৩টে ৩০ মিনিট, বিকেল ৪টে, ৪টে ৩০ মিনিট, বিকাল ৫টা, ৫টা ২০ মিনিট, ৫টা ৪০ মিনিট এবং সন্ধ্যা ৬টা।

আরও পড়ুন, ৫০ দিনের মধ্যে বিচার করে দোষীর শাস্তি হোক, আবারও ট্যুইট সাওয়াল অভিষেকের

একই সঙ্গে জানা গিয়েছে কলকাতার বুলেও এবার চক্র রেলের ধাঁচে এক চক্র রুট বাস বা Circular Route Bus চালু করা হয়েছে। S-68 নামের এই বাস রুটটি যাত্রা শুরু করবে দক্ষিণ কলকাতার হাজরা মোড় থেকে এবং থেকে কালীঘাট, আলিপুর কোর্ট, মোমিনপুর, একবালপুর, আলিপুর চিড়িয়াখানা, পিটিএস, এক্সাইড মোড় হয়ে হাজরায় এসে তার যাত্রা শেষ করবে। আবার ফিরতি পথে হাজরা থেকে যাত্রা শুরু করে ফের হাজরাতে এসেই যাত্রা শেষ করবে। প্রতি ট্রিপে গোটা যাত্রাপথে মোট ১১ কিলোমিটার পথ অতিক্রম করবে এই বাস রুটের ২টি বাস। পরে যাত্রী বাড়লে বাসের সংখ্যাও বাড়ানো হবে।

নির্বাচনী কাজে গাফিলতির অভিযোগে চার আধিকারিককে সাসপেন্ড করল নবান্ন

২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

নবান্ন অভিযান : বিশৃঙ্খলা, হাইকোর্টের নির্দেশ অমান্য, কনস্টেবলকে মার! ৫টি FIR দায়ের লালবাজারের

নবান্ন অভিযানে আহত পুলিশ কর্মীকে দেখতে এসএসকেএমে মনোজ ভার্মা

আরজি করের ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে ভিন্নসুর দিলীপের গলায়

‘আমাদের পাড়া আমাদের সমাধান’ পরিষেবার প্রচার বৃদ্ধির নির্দেশ নবান্নের

শনিতে শুরু ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’, কী কী সুবিধা মিলবে?

নবান্ন অভিযান আটকাতে প্রস্তুত পুলিশ, সচল মঙ্গলাহাটও

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]