‘তৃতীয় বিশ্বযুদ্ধ হবে’ আমেরিকা’কে সতর্ক করল রাশিয়া

Share:

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব ক্রমশ বাড়ছে। একের পর এক হামলা, পাল্টা হামলায় ভরে উঠেছে মধ্যপ্রাচ্যের আকাশ। রাশিয়ার হামলার কড়া জবাব দিচ্ছে ইউক্রেন। চলতি মাসের ৬ আগস্ট থেকে রাশিয়ার পশ্চিমের কুরস্ক অঞ্চলে আক্রমণ করে ওই অঞ্চলের একটি অংশের দখল নিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার ভূখণ্ডে এটাই সবচেয়ে বড় হামলার ঘটনা বলে মনে করছে বিশ্লেষকেরা। ইউক্রেনকে ক্রমাগত সাহায্য করে চলেছে পশ্চিমা মিত্রগুলি। এর মধ্যে অন্যতম হল যুক্তরাষ্ট্র। ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনকে সহযোগিতা করায় ফুঁসে উঠলো রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ জানিয়েছেন,‘পশ্চিমারা ইউক্রেন যুদ্ধের তীব্রতাকে আরও বাড়াতে চায়। আগুন নিয়ে খেলা চলছে। এটার ফল হবে বিপজ্জনক।’ একইসঙ্গে তিনি আরও জানান, আমেরিকানরা তৃতীয় বিশ্বযুদ্ধের কথা শুনে যদি মনে করেন এতে কেবল ইউরোপই ক্ষতিগ্রস্ত হবে তবে তারা ভুল করছেন।কেননা তৃতীয় বিশ্বযুদ্ধ কেবল ইউরোপে হবে না। এটি ছড়িয়ে যাবে। অর্থাৎ পরোক্ষভাব যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে।যদি যুক্তরাষ্ট্র এভাবে ইউক্রেনকে সাহায্য করে তবে যুক্তরাষ্ট্রকে এর ফল ভুগতে হবে।মঙ্গলবার(২৭ অগাস্ট)যুক্তরাষ্ট্রকে এইভাবে সতর্ক করেছে রাশিয়া।

যদিও এই নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। জানিয়েছে, রাশিয়ার কুরস্কে আচমকা ইউক্রেনের হামলা সম্পর্কে কিছুই জানতো না যুক্তরাষ্ট্র। এই অভিযানের সঙ্গে কোনভাবেই জড়িত নয় তারা।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেই জানিয়েছিলেন, ‘রাশিয়া এর সমুচিত জবাব দেবে। এই যুদ্ধে রাশিয়া জয়ী হবেই’ কুরস্ক থেকে ইউক্রেন বাহিনী সরানোর জন্য প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। যদিও ইউক্রেন জানিয়েছে রাশিয়ায় তাদের হামলা অব্যাহত রাখবে। এমতাবস্থায় রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব নতু করে ভাবাচ্ছে বিশ্লেষকদের। যত দিন যাচ্ছে পরিস্থিতি ততই জটিল হচ্ছে। এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধের কথা তুলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এমতাবস্থায় শান্তি স্থাপন হওয়ার কোন সম্ভাবনাই দেখতে পাচ্ছেন না বিশ্লেষকেরা।

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পালিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে আমেরিকায় গিয়ে খুন তরুণী

রাশিয়ার জ্বালানি স্থাপনায় ভয়াবহ হামলা ইউক্রেনের, সোনার দামে বিকোচ্ছে পেট্রোল

‘শান্তি প্রচেষ্টা ব্যর্থ হলে রাশিয়ার বিপদ বাড়বে’, হুঁশিয়ারি ম্যাক্রোঁর

সমঝোতায় না আসা পর্যন্ত কোনও চুক্তি নয়, বৈঠক থেকে বেরিয়ে জানালেন ট্রাম্প

যাত্রী নিয়ে সাইবেরিয়ার গহীন অরণ্যে নিখোঁজ বিমান, মস্কো জুড়ে তোলপাড়

রাশিয়ার বিমানঘাঁটিতে ড্রোন হামলা ইউক্রেনের, ৪০টির বেশি বিমান ধ্বংসের দাবি

‘এবার শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ’, মার্কিন যুক্তরাষ্ট্রকে হুমকি রাশিয়ার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]