লখনউয়ের ৮ রেলস্টেশনের নাম পরিবর্তন নিয়ে যোগী সরকারকে তুলোধনা অখিলেশের

রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন না করে বিজেপি সরকারের উচিত রেলস্টেশনগুলির অবস্থার উন্নতি এবং ট্রেন দুর্ঘটনা রোধের উপর মনোযোগ দেওয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে একের পর এক রেল দুর্ঘটনা, তার মধ্যেই মঙ্গলবার (২৭ অগস্ট) লখনউয়ের ৮ টি রেলস্টেশনের নতুন নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল উত্তর রেলওয়ে কর্তৃপক্ষ। আর সেইসব রেলস্টেশনগুলির নাম সাধু ও মুক্তিযোদ্ধাদের নামে নামাঙ্কিত করা হয়েছে। আর তাতেই বিতর্ক তুঙ্গে। কারণ গত ২ বছর ধরেই দেশজুড়ে একাধিক রেল দুর্ঘটনার দেখেছে দেশবাসী। আর তাতে মারা গিয়েছেন অসংখ্য যাত্রী, সেই রেলওয়ে ব্যবস্থারই কোনও উন্নতি বা দুর্ঘটনা রোধে বিজেপি সরকার মনোযোগ না দিয়ে রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করছে, এই নিয়েই প্রশ্ন তুলেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।

তিনি বিজেপি সরকারের এহেন পদক্ষেপে তীব্র নিন্দা করে জানিয়েছেন, রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন না করে বিজেপি সরকারের উচিত রেলস্টেশনগুলির অবস্থার উন্নতি এবং ট্রেন দুর্ঘটনা রোধের উপর মনোযোগ দেওয়া। এরপর অখিলেশ যাদব উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কটাক্ষ করে আরও বলেন, ‘শুধু নাম নয়, বিজেপি সরকারকে রেলওয়ে স্টেশনগুলির নাম-সহ রেল স্টেশনগুলির অবস্থাও পরিবর্তন করার অনুরোধ করা হচ্ছে।’ উত্তর রেলওয়ের জারি করা একটি আদেশ অনুসারে, লখনউয়ের কাশিমপুর হল্ট রেলওয়ে স্টেশনটি এখন জয়েস সিটি রেলওয়ে স্টেশন নামে চিহ্নিত হয়েছে।

এছাড়াও জয়স গুরু গোরক্ষনাথ ধাম, মিসরৌলি মা কালিকান ধাম, বাণী স্বামী পরমহংস, নিহালগড় মহারাজা বিজলি পাসী, আকবরগঞ্জ মা অহরওয়া ভবানী ধাম, ওয়ারিশগঞ্জ অমর শহীদ ভালে সুলতান এবং ফুরসতগঞ্জ নামে আরও স্টেশনগুলি পরিচিত হবে। আসলে লখনউয়ের সাংস্কৃতিক পরিচয় ও ঐতিহ্য সংরক্ষণের জন্য আমেথির প্রাক্তন সাংসদ স্মৃতি ইরানি দাবি করার পরে স্টেশনগুলির নাম পরিবর্তন করা হয়েছে। ইরানি মার্চ মাসে সোশ্যাল মিডিয়ায় নাম পরিবর্তনের বিষয়ে ঘোষণা করেছিলেন।

ডিম্পল যাদবকে নিয়ে অশ্লীল মন্তব্য, টিভি স্টুডিওতে চড়-থাপ্পড় খেলেন মৌলভী

‘মৃত্যুকুম্ভ’ শব্দবন্ধ নিয়ে মমতাকে সমর্থন অখিলেশের

ফের অখিলেশের পরিবারে ভাঙন, বিজেপির টিকিটে লড়ছেন সপা সুপ্রিমোর ভগ্নিপতি

অত্যাধিক কাজের চাপ, সইতে না পেরে ফের মৃত্যু ব্যাঙ্কে কর্মরত মহিলার

হরিয়ানায় ভোট ভাগ রুখতে কংগ্রেসকে সমর্থনের সিদ্ধান্ত অখিলেশের

RG Kar Doctor Murder: আরজি কর কাণ্ডে মমতার পাশে অখিলেশ

এটা তো বিহার আর অন্ধ্রের বাজেট, দেশের কথা কোথায়, প্রশ্ন অখিলেশের

‘ওদের তো লজ্জা নেই, পদত্যাগ করা উচিত ছিল’, একুশের মঞ্চ থেকে মমতার তীব্র কটাক্ষ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]