নিজস্ব প্রতিনিধি : সামনেই আসছে গণেশ চতুর্থী। হাতে আর কটা দিন মাত্র। চলতি বছরের ৭ সেপ্টেম্বর মহাসমারোহে পালিত হবে গণেশ চতুর্থী। মনে করা হয়, দশ দিন কৈলাস থেকে পৃথিবীতে ভক্তদের ডাকে সাড়া দিতে হাজির থাকেন সিদ্ধিদাতা। ভক্তদের জীবন থেকে অন্ধকার দূর করেন বিঘ্নহর্তা। তুষ্ট হলে জ্ঞান, ধনে ভরিয়ে দেন ভক্তদের। আপনি কী জানেন গজানন তাঁর প্রিয় রাশিদের কক্ষনো কষ্ট পেতে দেন না। ভক্তের জীবনের কষ্ট হরণ করেন বিঘ্নহর্তা। জেনে নিন সিদ্ধিদাতার প্রিয় রাশির তালিকায় কারা কারা রয়েছেন।
মেষ : মেষ রাশি হল গণপতি বাপ্পার খুব প্রিয় রাশি। মনে করা হয় যে,বিঘ্নহর্তা মেষ রাশির প্রতি সর্বদা দয়ালু হন। তাঁদের সহজে কষ্ট পেতে দেন না। জীবনে বাধা দূর করেন। সিদ্ধিদাতার আশির্বাদে কেরিয়ারে উন্নতি হয়।এছাড়াও গণেশ হল জ্ঞান ও বুদ্ধির দেবতা। তাই ভক্তদের জ্ঞান ও বুদ্ধিতে বড় করেন।
মিথুন : সিদ্ধিদাতার অন্যতম প্রিয় রাশি হল মিথুন। গণেশের কৃপায় এই রাশি তাঁদের কর্মজীবনে অনেক সাফল্য অর্জন করেন। শিক্ষাক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রেও এরা নিজেদের মেধা তুলে ধরেন। এরা পরিশ্রমের সঠিক মূল্য পেয়ে থাকে। ছোটখাটো সমস্যা দেখা দিলেও আত্মবিশ্বাস হারান না এই রাশি। কঠিন সময়েও ভেঙে পড়েন না এরা।
মকর : গজাননের প্রিয় রাশির তালিকায় রয়েছে মকর রাশি।এই রাশি খুব পরিশ্রমী হন।সময়ের সঙ্গে সঙ্গে জীবনে এরা সাফল্য পেয়ে থাকে।এরা সমস্ত কাজ সততার সঙ্গে করে থাকেন।এরা কোন কাজে হাত দিলে সেই কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত ছাড়েন না। ফলে সফল হন সব কাজে। সিদ্ধিদাতার আশির্বাদে এরা কেরিয়ারে অনেক উন্নতি করে থাকে।
উল্লেখ্য, এই তথ্যগুলি বিশ্বাস অথবা মান্যতা নির্ভর।এটির সত্যতা যাচাই করে নি ‘এই মুহূর্তে’