Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ধেয়ে আসছে ভয়ঙ্কর বিপর্যয়, জানুন নতুন বছরে মেষ রাশির কেমন যাবে ?

Share:

নিজস্ব প্রতিনিধি : হাতে আর কিছু দিন। এরপরেই শুরু হতে চলেছে নতুন বছর। আর সেই সঙ্গে শুরু হবে জীবনের নতুন অধ্যায়। অপেক্ষা আর কয়েক দিন। নতুন বছর রাশিচক্রের প্রথম রাশি মেষের জাতকদের কেমন কাটবে তা জানেন কী ?  বলা হয় মেষ রাশির অধিপতি হল মঙ্গল। এই রাশির জাতকরা সাহসী, স্বাধীন ও অহংকারী প্রকৃতির হয়। কিন্তু অন্যের মতাদর্শকেও সম্মান দেয় এঁরা। আপনার খুব ভাল বন্ধু হয়ে উঠতে পারে এঁরা। যাদের ভালবাসে তাঁদের যত্ন নিয়ে খুব রক্ষণশীল হয় এই রাশির জাতকেরা। জ্যোতিষ গণনা মতে, ২০২৫ মেষ রাশির জাতকদের জন্য যেমন উন্নতির নানা সুযোগ নিয়ে আসবে, তেমনই একের পর এক বাধাও আসবে জীবনে। জানুন কী ঘটতে চলেছে এই রাশির ভাগ্যে।

কেরিয়ার ও অর্থ জীবন : শনিদেবকে একাদশ ঘরে নিয়ে ২০২৫ সাল শুরু করবেন মেষ রাশির জাতকরা। এই সময় আপনার মনের দীর্ঘদিনের ইচ্ছে পূরণ হবে। আর্থিকভাবে শক্তিশালি হবেন। তবে মার্চ মাসে শনি দ্বাদশ ঘরে প্রবেশ করলে খরচ বাড়বে। আবার মে মাসে বৃহস্পতি তৃতীয় ঘরে এলে ব্যবসায় মোটা অঙ্কের টাকা লাভ হবে।কেরিয়ারে দারুণ সুযোগ পাবেন।

ব্যক্তিগত জীবন ও স্বাস্থ্য : নতুন বছরে শারীরিক অবস্থার উন্নতি হবে। আগের তুলনায় স্বাস্থ্য অনেক ভাল থাকবে। তবে মার্চে শনি দ্বাদশ ঘরে এলে ক্লান্তি ও মানসিক চাপ বাড়বে আপনার। পর্যাপ্ত বিশ্রাম নিন। স্বাস্থ্যকর খাওয়া দাওয়া করুন। জুলাই মাসের পর স্বাস্থ্য নিয়ে সমস্যায় পড়তে পারেন। তবে তা ক্ষণস্থায়ী হবে না।

প্রেম জীবন : যারা অবিবাহিত তাঁদের বিয়ের সম্ভাবনা রয়েছে। যারা বিবাহিত তাঁদের জীবনে আসতে চলেছে একটার পর একটা সুখবর। সংসারে কোন ধর্মীয় অনুষ্ঠান হতে পারে। পরিবারের কারোর বিয়ে হতে পারে। সঙ্গীর সঙ্গে ভাল সম্পর্ক থাকবে।

মেষ রাশির জাতকদের যে সব মাস ভালো কাটবে, সেগুলি হল – জানুয়ারি, ফেব্রুয়ারি এবং এপ্রিল। এই তিন মাসে দারুণ আর্থিক লাভ হবে আপনার।মার্চ ও ডিসেম্বর মাসে একটু সতর্ক থাকবেন। ধৈয্য ধরুন। এইসময় কোন সিরিয়াস সিদ্ধান্ত নেবেন না।

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00