নিজস্ব প্রতিনিধি : সামনেই পুজো। এর আগেই কি জামাকাপড় কেনাকাটার কথা ভাবছেন ? কেমন ড্রেসে মানাবে আপনাকে, এটা আপনি কেন, এটা ঠিক করছে আপনার স্বাস্থ্য।তা হবে কেন ? তাই পছন্দটা নিজে বাছাই করুন। কেন বলছি জানেন, অনেকেই আছে যারা একটু মনের মত শর্ট বা ফিটিংস পড়তে পছন্দ করে। কিন্তু ওজন বাড়ছে তরতরিয়ে। ফলে ঢিলেঢালা পোশাকই বেছে নিতে হয়। তাই এখন থেকে আপনি ঠিক করতে পারেন। এর জন্য বদলাতে হবে আপনার স্বাস্থ্য। মেদ কমাতে চান ! তবে ওজন ও মেদ কমিয়ে ফেলুন।পাতে রাখুন এই প্রয়োজনীয় জিনিসটি।
প্রথমেই বাদ দিন ফাস্ট ফুড ও অত্যাধিক তেল মশলাযুক্ত খাবার।নিয়মিত শুরু করুন ব্যায়াম। পাতে রাখুন শসা। ওজন ঝরে যাবে তরতরিয়ে।
ওজন কমাতে দারুণ কাজ করে এই শসা : শসায় রয়েছে ফাইবারের ভাণ্ডার।পাশাপাশি এই ফলে অনেকটা জলীয় অংশ রয়েছে।আর ফাইবার এবং জলের কারণে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে। যার ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রয়োজন পড়ে না। এতে ওজন কমে।
পাশাপাশি এতে মজুত রয়েছে বেশ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট। যার গুণে উন্নতি হয় বিপাকের হার। ফলে মেদ বাড়তে পারে না। খাবার হজম হয় খুব ভাল। তাই আপনার ডায়েটে ওজন কমানোর জন্য শশা রাখতেই পারেন।
ভিটামিন ও খনিজে পরিপূর্ণ : শশায় আছে ভিটামিন সি, ভিটামিন কে, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ খেকে শুরু করে একাধিক জরুরি ভিটামিন ও খনিজ।
বশে রাখে সুগার : ডায়াবিটিস রোগীদের নানা খাবারে বারণ থাকে। তবে আপনি চাইলে শসা খেতে পারেন। কারণ, এই ফলের গ্লাইসেমিক ইনডেক্স অনেকটাই কম। যেই কারণে শসা খেলে সুগার বাড়ার আশঙ্কা থাকে না।
হাড় থাকবে মজবুত : এই ফলে রয়েছে ভিটামিন কে-এর ভাণ্ডার। এই ভিটামিন হাড়ের শক্তি বাড়িয়ে তোলে। আর এই কারণেই বিশেষজ্ঞরা নিয়মিত এই ফল খেতে বলেন বিশেষ করে যাঁদের হাড় খুব দুর্বল। অল্পেতেই আঘাত পান।
কোষ্ঠকাঠিন্য দুর করতে : আপনার যদি পেট পরিষ্কার না হয়ে থাকে। তবে ভরসা রাখতে পারেন শসার উপর। এতে রয়েছে জল এবং ফাইবারের ভান্ডার, যা মল নরম করতে সাহায্য করে।
উল্লেখ্য, আপনার ডায়েটে শসা রাখবেন কিনা এই নিয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিন।