Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আরজি কর নিয়ে আন্দোলনের নামে চিকি‍ৎসকদের বাড়াবাড়িতে ক্ষুব্ধ স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকি‍ৎসককে খুনের ঘটনায় আন্দোলনের নামে চিকি‍ৎসকরা বাড়াবাড়ি করছেন বলেই মনে করছেন স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা। সোমবার নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক আধিকারিক বলেছেন, ‘সিবিআই ঘটনার তদন্ত চালাচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত ছিল চিকি‍ৎসকদের। প্রতিবাদ জানালে কালো ব্যাজ পড়ে প্রতীকী প্রতিবাদ জানাতে পারতেন তাঁরা। কিন্তু সাধারণ রোগীদের কথা না ভেবে ব্যক্তিগত স্বার্থসিদ্ধিকে গুরুত্ব দিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়া কোনও মতেই সমর্থন যোগ্য নয়।’

আরজি করে তরুণী চিকি‍ৎসকের খুনের প্রতিবাদে চিকি‍ৎসকদের সর্বভারতীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) তরফে প্রথম থেকেই আন্দোলনের পথে হাঁটা হয়েছে। আন্দোলনের নামে গোটা চিকি‍ৎসা পরিষেবাকে বিপর্যস্ত করে দেওয়া হয়েছে। বহু মানুষ বিনা চিকি‍ৎসায় প্রাণ হারিয়েছেন। দিল্লির এইমসে চিকি‍ৎসার জন্য গোটা দেশ থেকে আসা রোগী ও তাদের পরিবারের সদস্যরা চরম বিপাকে পড়ছেন। চিকি‍ৎসা পরিষেবা যাতে বিঘ্নিত না হয়, তার জন্য স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে চিকি‍ৎসকদের কাছে অনুরোধ জানানো হয়েছে। কিন্তু তা সত্বেও চিকি‍ৎসা পরিষেবাকে গুরুত্ব দেননি চিকি‍ৎসকরা।

স্বাস্থ্য মন্ত্রকের এক আধিকারিকের কথায়, ‘আরজি করে যা ঘটছে তা মর্মান্তিক। চিকি‍ৎসক ও চিকি‍ৎসা কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিভিন্ন রাজ্য সরকারকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি চিকি‍ৎসক ও চিকি‍ৎসা কর্মীদের উপরে হামলা হলে ৬ ঘন্টার মধ্যে এফআইআর দায়েরেরও নির্দেশ জারি করা হয়েছে। আরও কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে চিন্তাভাবনা হচ্ছে। চিকি‍ৎসক সংগঠনগুলির কাছেও পরামর্শ চাওয়া হয়েছে। কিন্তু এত পদক্ষেপ সত্বেও চিকি‍ৎসকরা যা করছেন তা অনভিপ্রেত ও বাড়াবাড়ি ছারা আর কিছু নয়। রোগীদের স্বার্থ উপেক্ষা করে ব্যক্তিস্বার্থ সুরক্ষিত করার চেষ্টা চালাচ্ছেন তাঁরা।’

উল্লেখ্য, আরজি কর কাণ্ডের প্রতিবাদে এদিন হাসপাতাল ছেড়ে দিল্লির রাস্তায় নেমে রোগী দেখার নাটক মঞ্চস্থ করছে দিল্লির এইমসের চিকি‍ৎসকরা। নির্মাণ ভবনের (স্বাস্থ্য মন্ত্রকের কার্যালয়) সামনের রাস্তায় রোগী দেখছেন তাঁরা। ফলে এইমসের চিকি‍ৎসা ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।

বেঙ্গালুরুতে এবার ৩ মাসের শিশুর শরীরে শনাক্ত এইচএমপিভি ভাইরাস, সংক্রমিতের সংখ্যা বেড়ে ২

বিরূপাক্ষের সাসপেনশনের সিদ্ধান্ত অবৈধ, জানাল IMA

মুখ্যমন্ত্রীকে হুমকি IMA’র রাজ্য শাখার, ক্ষুব্ধ জনতা

IMA থেকে সাসপেন্ড ‘থ্রেট কালচারে’ অভিযুক্ত বিরূপাক্ষ

কর্মবিরতি চালিয়ে যাওয়া চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ IMA- এর

আরও বিপাকে সন্দীপ ঘোষ, সাসপেন্ড করল IMA

বৃহস্পতিবার শুনানির আগে প্রধান বিচারপতিকে চিঠি চিকি‍ৎসক সংগঠনের

দেশজুড়ে ৫৫ হাজার হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00