আরজি কর খ্যাত সন্দীপ এবার ন্যাশনাল মেডিক্যাল কলেজের দায়িত্বে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সকালে আরজি কর মেডিক্যাল কলেজে অধ্যক্ষ পদ থেকে  ইস্তফা দিয়ে, বিকেলেই নতুন দায়িত্ব পেলেন সন্দীপ ঘোষ। এবার  ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষের দায়িত্ব বহাল করা হয়েছে তাঁকে।  সেইজন্য সেখান থেকে সরিয়ে দেওয়া হল অধ্যক্ষ চিকিৎসক অজয় রায় কে। তাঁকে আনা হয়েছে  ওএসডি পদে। এমনটাই জানা গিয়েছে স্বাস্থ্য দফতর মারফত।

অন্যদিকে আরজি কর মেডিক্যাল কলেজের নতুন অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে ডাক্তার সুহৃতা পালকে। বলা বাহুল্য, এদিন সন্দীপের পদত্যাগের পরেই মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী মৃত্যুর পর  তাঁকে এমনভাবে দায়ী করা হচ্ছে যে তিনি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা বলেছি, ওখানে আর ওনাকে কাজ করতে হবে না। অন্যত্র সরিয়ে দেব।‘ আর মুখ্য়মন্ত্রীর বক্তব্যের পরেই ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষের দায়িত্ব পেলেন সন্দীপ।

উল্লেখ্য, শুক্রবার সকালে আরজি করের চার তলার সেমিনার হল থেকে এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়।  তদন্তে সামনে আসে তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে।  আর তা নিয়ে ছড়িয়ে চাঞ্চল্য। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, ‘এই হত্যা কাণ্ডের সঙ্গে  যুক্ত দোষীর ফাঁসির শাস্তি দাবি  জানান  উচিত। সেটাও আবার যেন ফাস্টট্র্যাক আদালতে যেন সম্পন্ন হয়।‘ইতিমধ্যেই হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।  তাকে ১৪ দিনের জেল হেফাজতে রাখা হয়েছে। শুধু তাই নয় আরজি কর  মেডিক্যাল কলেজের ঘটনার জেরে কর্মবিরতির ডাক দিয়েছে জুনিয়র ডাক্তাররা।

ভাঁড়ারে পড়েছে টান, ফিক্সড ডিপোজিট ভাঙতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সন্দীপ

সন্দীপের রয়েছে  বিপুল সম্পত্তি, ক্যানিংয়ে মিলল বাংলোর সন্ধান

আরও বিপাকে সন্দীপ ঘোষ, সাসপেন্ড করল IMA

আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নামছেন সৌরভ- ডোনা

‘অধ্যক্ষকে স্বেচ্ছায় ছুটিতে চলে যেতে বলুন’, সন্দীপ কাণ্ডে কড়া প্রতিক্রিয়া হাইকোর্টের

ন্যাশনাল মেডিক্যালে রোগীর পরিজনকে মারধর, ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্য সচিবের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]