Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২৩ বছর ধরে কুঠুরিতে বন্দি ছিলেন! কে এই হানিয়ার উত্তরসূরি ইয়াহিয়া ?

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ঘটনার রেশ এখনও সপ্তাহও কাটে নি। সম্প্রতি ইরানের মাটিতে নিহত হয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। এই নিয়ে ইরান, হামাস সহ ও অন্যান্য মিত্র দেশগুলি এই মৃত্যুর জন্য দায়ী করেছে ইজরায়েলকে। যদিও এই নিয়ে সরাসরি কোন মন্তব্য করে নি ইজরায়েল। হানিয়া নিহত হওয়ার পর তাঁর পদে কে বসবেন, তা নিয়ে চলছিল জোর জল্পনা। এতদিন ধরে নানান নাম উঠে আসছিল। গুঞ্জন উঠছিল হানিয়ার মৃত্যুর পর নতুন প্রধান খুব শীঘ্রই নিযুক্ত হতে পারে।এরই মধ্যে (মঙ্গলবার ৬ আগস্ট) হামাসের রাজনৈতিক শাখার প্রধান হিসেবে নতুন ইয়াহিয়া সিনওয়ারের নাম ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে সিনওয়ারকে শীঘ্রই হত্যা করবে ইজরায়েল এমনই হুমকি দিয়েছে দেশটির (ইজরায়েল)পররাষ্ট্রমন্ত্রী। বিষয়টি নিয়ে কোন রাখঢাক না রেখে সরাসরি পররাষ্ট্রমন্ত্রী ইয়াহিয়া সিনওয়ারকে ‘দ্রুত নির্মূল’ করার কথা জানিয়েছেন। প্রসঙ্গত গত বছরের ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের নজিরবিহীন হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে সন্দেহের তালিকায় রয়েছে ইয়াহিয়া। এবার হানিয়ার পর ইজরায়েলের অন্যতম এবার টার্গেট ইয়াহিয়া বলে মনে করছেন বিশ্লেষকেরা।

ইয়াহিয়া সিনওয়ারের পরিচয়  :  তবে কে এই ৬১ বছর বয়সী ইয়াহিয়া সিনওয়ার ? এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ইয়াহিয়ার জন্ম হয়েছিল গাজার খান ইউনিয়ের একটি শরণার্থী শিবিরে। ২০১৭ সালে গাজায় তাঁকে হামাসের এক জন নেতা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। তবে তাঁর অনেক বছর কেটেছে কারাগারে। ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এতদিন আত্মগোপন করে ছিলেন ইয়াহিয়া।

জানা যায়, ইয়াহিয়া সিনওয়ার দীর্ঘ ২৩ বছর ইজরায়েলের কারাগারের অন্ধকার কুঠুরিতে কাটিয়েছেন। বন্দী অবস্থায় থেকেই শিখেছেন হিব্রু ভাষা। ভালোভাবে রপ্ত করেছেন ইজরায়েলের কূটকৌশল ও অভ্যন্তরীণ রাজনীতি। পরে তিনি এক বন্দিবিনিময় চুক্তির আওতায় ২০১১ সালে মুক্তি পেয়েছিলেন ইজরায়েলের কারাগার থেকে।

কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ইয়াহিয়া হামাসের শীর্ষ পদে ফেরত আসেন। ২০১২ সালে হামাস সংগঠনের এক গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি। তখন থেকেই দায়িত্ব পেয়েছিলেন সামরিক শাখার(কাসাম ব্রিগেড)সঙ্গে রাজনৈতিক শাখার কার্যক্রম সমন্বয়ের। পরের বছরগুলিতে ২০১৪ সালে গাজায় সাত সপ্তাহ ধরে ব্যাপক হামলা ও অভিযান চালিয়েছিল ইজরায়েল। ওই সময় হামাসের উভয় শাখায় নেতৃত্ব সামলেছিলেন সিনওয়ার।

২০১৭ সালে হামাসের শাখার প্রধান হয়েছিলেন ইসমাইল হানিয়ার। তখনও সেই দলের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন ইয়াহিয়া। যদিও ৭ অক্টোবরের পর থেকে একেবারেই কোনরকম পাত্তা পাওয়া যায় নি তাঁর। সূত্রের খবর, এতদিন ধরে আত্মগোপন করে ছিলেন তিনি।

এমনটা শোনা যাচ্ছে হামাসে যোগ দেওয়ার আগে নাকি ইয়াহিয়া ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ প্রধানের পদে ছিলেন।( তথ্যটি যাচাই করে নি এই মুহূর্তে)

উল্লেখ্য, মোসাদ হল ইজরায়েলের অন্যতম শীর্ষ গোয়েন্দা সংস্থা। ইরানের মাটিতে হানিয়ার খুনের নেপথ্যে এই গোয়েন্দা সংস্থার হাত রয়েছে বলে মনে করে হামাস। শুধু তাই নয়, ২০২০ সালে মোসাদ ইরানি পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিহজাদেহকে রিমোট কন্ট্রোলের সাহায্যে বিস্ফোরণ ঘটিয়ে খুন করে বলে দাবি করেছে ইরানের ‘রেভলিউশনারি গার্ড’ বাহিনী।

বিশেষ প্রশিক্ষণ নেওয়ায় ৮ ইজরায়েলি গুপ্তচরকে গ্রেফতার ইরানের

প্যালেস্টাইন সম্পর্কে দুর্বলতা, কর্মী ছাঁটাই করল মাইক্রোসফট

গাজায় জাতিসংঘের সেনা মোতায়েনের ডাক আইরিশ প্রেসিডেন্টের

গাজায় সাহায্যের নামে প্রতারণা, গুজরাত পুলিশের জালে সিরিয়ার যুবক, এসেছিলেন কলকাতাতেও

গাজায় জারি ইজরায়েলি হামলা, নিহত আরও ৬৩, অনাহারে মৃত ৮

গাজায় ইজরায়েলি হামলায় নিহত ৫ সাংবাদিক, নিন্দার ঝড় সর্বত্র

গাজায় ত্রাণ নিতে গিয়ে ইজরায়েলি সেনার গুলিতে নিহত ৭০-র বেশি ফিলিস্তিনির

ক্ষুধার রাজ্যে গাজায় অনাহার-ইজরায়েলি হামলায় প্রাণ গেল ৭৬ জনের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00