Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলাদেশ নিয়ে কোনও আলটপকা মন্তব্য নয়, মন্ত্রীদের কড়া নির্দেশ মমতার

বাংলাদেশ নিয়ে কোনও আলটপকা মন্তব্য করা যাবে না। দলের মন্ত্রীদের কড়া নির্দেশ মমতার। নজর রাখছেন বাংলাদেশের পরিস্থিতির দিকেও।

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই প্রথম বার্তা দিয়েছিলেন তিনি জানিয়েছিলেন, ‘যদি অসহায় মানুষ বাংলার দরজায় কড়া নাড়ে তবে আমরা আশ্রয় নিশ্চয় দেব। রাষ্ট্রপুঞ্জের একটা নির্দেশ আছে, কেউ যদি শরণার্থী হন, তবে তার পাশের এলাকা সম্মান জানাবে। এটুকু আশ্বাস দিতে পারি। বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনও উত্তেজনায় না জড়াই। সহমর্মিতা রয়েছে। বাংলাদেশে(Bangladesh) যদি আপনাদের কোনও পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, চিকিৎসা করাতে এসে ফিরতে না পারেন, যদি কোনও সহযোগিতার প্রয়োজন হয়, আমাকে বলবেন। কেউ যদি রিফিউজি হয়ে যায়, পার্শ্ববর্তী এলাকা সম্মান জানাবে। তবে একটা কথা বলছি, বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনও প্ররোচনায় না যাই, কোনও প্ররোচনায় পা না দিই। ছাত্রছাত্রীদের প্রাণ যাচ্ছে। যারই রক্ত ঝরুক তাঁদের জন্য সহমর্মিতা রয়েছে। আমরা দুঃখ পেয়েছি। খবর রাখছি। আমাদের সহমর্মিতা, দুঃখ থাকবে।’ তাঁর সেই মন্তব্য নিয়ে বিজেপি আক্রমণ করতে ছাড়েনি। তিনি কিন্তু নিজের অবস্থান থেকে সরে আসেননি। এদিনও দলের মন্ত্রীদের সাফ নির্দেশ দিলেন তিনি, বাংলাদেশ নিয়ে কোনও আলটপকা মন্তব্য নয়। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

আরও পড়ুন শুভেন্দুর অবস্থান ভাবাচ্ছে বিজেপিকে, বঙ্গে কার্যত দুই ভাগ পদ্মশিবির

এদিন রাজ্য বিধানসভাতেই বসেছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সেখানেই মুখ্যমন্ত্রী দলের মন্ত্রীদের জানিয়ে দেন, বাংলাদেশ নিয়ে কোনও আলটপকা মন্তব্য করা যাবে না। ঘটনাচক্রে এদিন দুপুরেই বাংলাদেশে গণবিক্ষোভের মুখে পড়ে সে দেশ ছেড়ে ভারতে চলে এসেছেন শেখ হাসিনা। আসার আগে দিয়ে এসেছেন দেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফাও। এখন তিনি শুধুই আওয়ামী লীগের নেত্রী এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। মমতার সঙ্গে হাসিনার সম্পর্ক বরাবরই বেশ ভালো। মমতা তাঁকে ‘বড় দিদি’ বলে যেমন সম্বোধন করেন তেমনি হাসিনাও মমতাকে ‘ছোট বোন’ বলেই সম্বোধন করেন। তবে গঙ্গা-তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে কোনওদিনই দুই নেত্রী ঐক্যমত্যে আসতে পারেননি। এদিন হাসিনার ক্ষমতা হারানোর ঘটনা মমতার রাজনৈতিক জীবনে কোনও প্রভাব না ফেললেও আগামী দিনে তিনি এক কঠিন পরিস্থিতির মুখে দাঁড়াতে পারেন যদি এপার বাংলায় ওপার বাংলা থেকে লাখে লাখে মানুষ এসে আশ্রয় নেন তাহলে। পশ্চিমবঙ্গের(West Bengal) পক্ষে এই লাখো শরণার্থীর ভার বহণ করা সম্ভব নয়। আবার মমতা নিজেও জানিয়ে দিয়েছেন, এদের তিনি ফেরাতেও পারবেন না। ঘটনাচক্রে বিজেপি এবং কেন্দ্র সরকার মমতার এই অবস্থানের বিরোধিতা করলেও বাংলার মুখ্যমন্ত্রীর পাশেই এদিন দাঁড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)।

আরও পড়ুন গিরি পতনের পরেই শুভেন্দুকে গুরুত্ব মমতার, ৩ বছর পর নাম নিলেন মুখে

হাসিনার ক্ষমতা হারা হওয়ার পরে পরেই এদিন রাজ্য বিধানসভা ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু জানিয়ে দেন, ‘১ কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে। আপনারা তৈরি থাকুন। আমি তো তৈরি আছি। মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে বলব, কেন্দ্রের সঙ্গে কথা বলুন। CAA-তে পরিষ্কার বলা আছে, ধর্মীয় উৎপীড়নের কারণে কেউ এলে, তাঁকে আশ্রয় দিতে হবে। ৩ দিনের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে তাহলে ১ কোটির বেশি হিন্দু শরণার্থীকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকুন। যার যেখানে জায়গা আছে, হিন্দু ভাইদের রাখার জন্য প্রস্তুত থাকুন।’ এদিন হাসিনার ঢাকা ছাড়ার পরে পরেই বন্ধ হয়ে গেল পেট্রাপোল সীমান্তে বাণিজ্য। বন্ধ যাত্রী চলাচলও। ওদেশে আটকে থাকা ট্রাক চালকদের দ্রুত এদেশে ফেরানোর চেষ্টা চলছে। বেনাপোলে এদিন দুপুরে হাজার হাজার আন্দোলনকারীদের জমায়েত করতে দেখা যায়। আবার বাংলাদেশের উত্তাল পরিস্থিতির কারণে পেট্রাপোলে বাড়তি সেনা মোতায়ন করা হয়েছে ভারতের তরফে। সীমান্তে চলছে কড়া নজরদারি।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00