ট্যুইটে ছিল হুঁশিয়ারি, এবার মমতার চিঠি গেল নির্মলার কাছে, নেপথ্যে বিমায় GST

বিমার প্রিমিয়াম থেকে GST তোলার দাবিতে শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথমে দিয়েছিলেন ট্যুইট করে রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারি। এবার এবার সোজা চিঠি লিখে পাঠালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে(Finance Minister of India)। নজরে বাংলার মুখ্যমন্ত্রী(Chief Minister of West Bengal) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে ট্যুইট করেছিলেন মমতা। সেই ট্যুইটের বিষয়বস্তু ছিল জীবনবিমা(Life Insurance) এবং স্বাস্থ্যবিমার(Health Insurance) ওপর ১৮ শতাংশের GST লাগু। তিনি লিখেছিলেন, ‘ভারত সরকারের কাছে আমাদের দাবি, জীবনবিমা ও স্বাস্থ্যবিমার প্রিমিয়াম থেকে GST তুলে নিন। কারণ এগুলি সাধারণ মানুষের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলির সঙ্গে জড়িত। GST বিষয়টি খারাপ কারণ, এটা মানুষের যে মৌলিক চাহিদা রয়েছে তার ওপর বিরূপ প্রভাব ফেলে। যদি জনবিরোধী GST সরকার তুলে না নেয় তবে আমরা এবার রাস্তায় নামতে বাধ্য হব।’ এবার সেই একই ইস্যুতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে(Nirmala Sitaraman) এদিন অর্থাৎ শুক্রবার চিঠি দিলেন মমতা।

আরও পড়ুন বিভিন্ন Flavour’র Lubricated Condom বাড়াচ্ছে ক্যান্সারের আশঙ্কা, দাবি গবেষকদের

চিঠিতে কী লিখেছেন মমতা? কার্যত চিঠির ছত্রে ছত্রে জীবনবিমা এবং স্বাস্থ্যবিমার ওপর ১৮ শতাংশের GST লাগুর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন মমতা। লিখেছেন, যে হারে GST চাপিয়ে দেওয়া হয়েছে তাতে সাধারণ মধ্যবিত্ত পরিবারে বিমার জন্য অতিরিক্ত খরচের বোঝা চাপানো হয়েছে। সাধারণ মানুষের স্বার্থে তাই এই GST প্রত্যাহার করা হোক। অবিলম্বে তা করা হোক। এছাড়া, বিমার কিস্তিতে GST লাগু করাকে একটি জনবিরোধী সিদ্ধান্ত বলেও চিঠিতে উল্লেখ করেছন মমতা৷  চিঠিতে তিনি লিখেছেন, ‘নতুন কর কাঠামোর অন্তর্গত আয়কর আইনের ৮০সি এবং ৮০ডি ধারা অনুযায়ী জীবনবিমা ও স্বাস্থ্যবিমার ওপর ১৮ শতাংশ GST দিতে হবে। এই সিদ্ধান্ত জনবিরোধী। জীবনবিমা এবং স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে GST চাপিয়ে দেওয়া আমাকে গভীর ভাবে যন্ত্রণা দেয়। অবিলম্বে তা প্রত্যাহার করা হোক। জীবনবিমা এবং স্বাস্থ্যবিমা প্রকল্পের মূল উদ্দেশ্য হল মানুষকে আর্থিক নিরাপত্তা দেওয়া। অসুস্থতা, দুর্ঘটনা, মৃত্যুর মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হওয়া ব্যক্তির পরিবারের সাহায্যে এ ধরনের বিমার গুরুত্ব অপরিসীম। তাই নীতিগত ভাবে এ ধরনের বিমার প্রিমিয়াম থেকে কর আদায় করা উচিত নয়।’

আরও পড়ুন ওয়েনাডে আটকে বাংলার ২৪২জন শ্রমিক, ঘরে ফেরাচ্ছে নবান্ন

নির্মলাকে মমতার পাঠানো এই চিঠি ছাড়াও এদিন জাতীয় স্তরের রাজনীতিতে নজর টানছে জীবনবিমা, স্বাস্থ্যবিমা এবং ওষুধের ওপর GST বসানোর প্রতিবাদ জানিয়ে সংসদে তৃণমূল কংগ্রেসের সরব হওয়ার ঘটনা। শুক্রবার তৃণমূলের সাংসদরা এই মর্মে সুর চড়ান। বক্তব্যের মাঝে মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ তোলেন তৃণমূলের সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। এরপরই লোকসভা থেকে ওয়াকআউট করেন করেন তৃণমূল সাংসদরা। সংসদ চত্বরের বাইরে এ দিন স্লোগান দিতে শোনা যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষদের। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, ‘জীবনবিমা এবং ওষুধের ওপরে ১৮ শতাংশ GST প্রত্যাহার করতে হবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি গোটা দেশের কাছে তুলে ধরেছেন। আমরা দাবি জানিয়েছি, অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে সংসদে আসতে হবে। আজ দু’বার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের ওয়েলে নামতে হয়েছে। আমাদের দাবি স্পষ্ট। জীবনবিমার প্রিমিয়াম, স্বাস্থ্যবিমার প্রিমিয়াম এবং ওষুধের ওপরে GST প্রত্যাহার নিয়ে আশ্বাস দিতে হবে এবং দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।’

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]