নিজস্ব প্রতিনিধিঃ ভূমিধসে বিপদগ্রস্ত ওয়েনাড। হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এই আবহে গৃহহীনদের পাশে দাঁড়াল কংগ্রেস। শুক্রবার রাহুল গান্ধি জানিয়ে দিয়েছেন, ‘ কেরল এরআগে এত বড় ট্র্যাজেডি দেখেনি। তাই ১০০ টিরও বেশি বাড়ি তৈরি করে দেবে কংগ্রেস।‘
বিরোধী দলনেতা আরও জানান,’ আজ আমরা প্রশাসন ও পঞ্চায়েতের সঙ্গে বৈঠক করেছি। আমরা জানতে পেরেছি কেরলে তিনটি বড় ভূমিধস হয়েছে। বর্তমানে ওয়েনাডের ত্রাণ শিবিরগুলি পরিদর্শন করা হচ্ছে। আমরা প্রশাসন ও পঞ্চায়েতের সঙ্গে বৈঠক করেছি। কংগ্রেসের তরফে সাহায্য করা হবে।‘
মঙ্গলবার ভোর ৩টে নাগাদ ওয়েনাড়ের পার্বত্য এলাকায় প্রথম ধস নামার খবর সামনে আসে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল। জানা গিয়েছে, বর্তমানে উদ্ধারকাজের জন্য বায়ুসেনার হেলিকপ্টারকেও মোতায়েন করা হয়েছে। শুধু তাই নয় ভূমিধসগ্রস্ত এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। জোর কদমে চলছে উদ্ধারকাজ। এখন পর্যন্ত ওয়েনাডে ভুমিধসে প্রাণ হারান ৩১৮ জন। এখন বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনে রায়বেরেলি এবং ওয়েনাড উভয় আসন থেকেই জয়ী হওয়ার পরে ওয়ানাড আসনটি ছেড়ে দেন রাহুল গান্ধি। সামনেই রয়েছে উপনির্বাচন। আর সেই নির্বাচনে দাঁড়াতে চলেছেন রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা। তাই নির্বাচনের আগেই সাধারণ মানুষদের পাশে দাঁড়াল কংগ্রেস।