‘জল সমস্যার সমাধান আমরাই বলে দিচ্ছি’, ডুয়ার্সের বন্যা ঠেকাতে পথ বাতলে দিলেন মমতা

ভূটান থেকে নেমে আসা জলে প্রতিবছর প্লাবিত হয় ডুয়ার্স। সেই বন্যা নিয়ন্ত্রণের জন্য এদিন রাজ্য বিধানসভায় পথ বাতলে দেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের(North Bengal) জলপাইগুড়ি(Jalpaiguri) ও আলিপুরদুয়ার(Alipurduyar) জেলার বিস্তীর্ণ এলাকা ডুয়ার্স(Dooars) হিসাবে পরিচিত। সেই ডুয়ার্সের উত্তর দিকেই রয়েছে ভারতের প্রতিবেশী দেশ ভূটান। প্রতিবছর বর্ষার শুরুতেই ভূটান থেকে নেমে আসা নদীতে জলস্ফীতি দেখা দেয় ভারী বর্ষণের কারণে। আর সেই জলস্ফীতির ঘটনায় ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। সংরক্ষিত জঙ্গল, কৃষিজমি, এমনকী জাতীয় উদ্যান পর্যন্ত জলের তোড়ে বিপাকে পড়ে। সেই সঙ্গে দেখা দেয় ভাঙনের সমস্যাও। এই দুর্যোগ ও সমস্যা কাটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) দাবি তুলেছেন কেন্দ্র সরকার Indo-Bhutan River Commission গঠন করুক ভূটান সরকারের সঙ্গে কথা বলে। কেননা পশ্চিমবঙ্গ রাজ্য আর ভূটান একটি পৃথক রাষ্ট্র। তাই রাজ্যের ক্ষমতা নেই এই বিষয়ে ভূটানের সঙ্গে কথা বলার। সেটা করতে হবে কেন্দ্রকেই। তবে কেন্দ্র যাতে এই প্রস্তাবকে গুরুত্ব দেয় তার জন্য এদিন রাজ্য বিধানসভায়(West Bengal State Assembly) একটি প্রস্তাব আনা হয়। সেই প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি এই বন্যা নিয়ন্ত্রণের পথ বাতলেও দেন।

আরও পড়ুন ‘আসুক বাংলা ভাগ করতে, কী করে রুখতে হয় দেখিয়ে দেব’, বিধানসভায় দৃপ্ত কন্ঠে ঘোষণা মমতার

এদিন রাজ্য বিধানসভায় মমতা বলেন, ‘নীতি আয়োগের বৈঠকে ইন্দো-ভূটান নদী কমিশন নিয়ে বিশদে কথা বলে এসেছি। বাংলা হল নৌকার মতো। সব জল আমাদের রাজ্যে এসে পড়ে। আমাদের ভুগতে হয়। বিষয়টি আমি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে রেকর্ড করে এসেছি। জলসমস্যা নিয়ে বিধানসভার কমিটি কেন্দ্রের সেচমন্ত্রকের কাছে যাক। জল নিয়ে বিধানসভায় আলোচনার কপি তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের কাছে পাঠানো হোক। তাঁরাও যেন এ বিষয়ে কথা বলতে পারেন। ভুটান জল ছাড়লে কেন্দ্রকে সে কথা জানানো হয়। রাজ্যকে জানানো হয় না। বন্যায় বাংলার বনভূমি, চা-বাগান ভেসে যাচ্ছে। ভারত-বাংলাদেশ নদী কমিশনের আদলে ভারত-ভুটান নদী কমিশন করার কথা নীতি আয়োগের বৈঠকে আমি বলে এসেছি। জল সমস্যার সমাধান আমরাই বলে দিচ্ছি। ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। তাঁর সঙ্গে কথা বললেই সব মিটে যাবে।’

আরও পড়ুন পুজোর আগেই Bengal Food and Fruit Festival, নজরে বাংলাজুড়ে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে কর্মসংস্থান

বস্তুত ডুয়ার্সের বিজেপির জনপ্রতিনিধিরাও জানেন, প্রতিবছর বর্ষার শুরুতে ভুটান থকে নেমে আসা নদীর জলে কীভাবে ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা তছনছ হয়। গতকাল সামনে এসেছিল জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায় এবং আলিপুরদুয়ারের বিধায়ক তথা রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান সুমন কাঞ্জিলাল কীভাবে মুখ্যমন্ত্রীর Indo-Bhutan River Commission গঠন করার বিষয়টিকে স্বাগত জানিয়েছিলেন। কিন্তু এদিন মুখ্যমন্ত্রী যখন এই প্রসঙ্গে বলছেন তখন রাজ্য বিধানসভার অধিবেশন কক্ষে বিজেপির একজন বিধায়কও উপস্থিতি ছিল না। গতকাল জয়ন্ত রায় জানিয়েছিলেন, ‘Indo-Bhutan River Commission গঠন হলে ডুয়ার্সের মানুষের জন্য তা ভালই হবে। ভুটান আমাদের বন্ধু দেশ ৷ ভুটানের সঙ্গে আলোচনা করে একটা স্থায়ী সমাধান বের হলে ডুয়ার্সে আর বন্যা হবে না। ভুটনা সংলগ্ন নদী থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে। ফলে বন্যা হচ্ছে। নিশ্চয়ই আমাদের সমর্থন থাকবে।’ অন্যদিকে সুমন কাঞ্জিলাল জানিয়েছিলেন, ‘গোটা বিষয়টি ডুর্য়াসের অস্তিত্ব রক্ষার সঙ্গে জড়িয়ে। ভুটান থকে নেমে আসা নদীর জলে এলাকা তছনছ হয় প্রতিবার। আমি দলমত নির্বিশেষে সবাইকে এই প্রস্তাব সমর্থন করার জন্য আহ্বান করছি। রাজনীতির ঊর্ধ্বে উঠে যদি এটা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের এই ভুখণ্ড বেঁচে যাবে৷’

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

পর্যটকদের জন্য সুখবর, পর্যটকদের জন্য খুলল তিস্তা ব্যারেজ ব্রিজ

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]