মেট্রোতে যান্ত্রিক গোলযোগ, বন্ধ পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের মেট্রোতে যান্ত্রিক গোলযোগ। আর তার জেরে শুক্রবার বন্ধ হল মেট্রো পরিষেবা। ময়দানের পর থেকে আপাতত মেট্রো  পরিষেবা বন্ধ রয়েছে। তবে ডাউন লাইনে দক্ষিণশ্বর থেকে ময়দান পর্যন্ত চলছে মেট্রো। ফের মেট্রোতে যান্ত্রিক গোলযোগের জেরে ভোগান্তির শিকার নিত্য যাত্রীরা।

এই প্রসঙ্গে  মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র  জানিয়েছেন, শুক্রবার দুপুর যান্ত্রিক গোলযোগের কারণে  রবীন্দ্র সরোবর স্টেশনে দাঁড়িয়ে পড়ে মেট্রো। যাত্রীদের নামিয়ে মেট্রোটিকে কালীঘাট ষ্টেশনে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। আর এই  ঘটনার জেরেই ডাউন লাইনে ব্যাহত হয়েছে মেট্রো পরিষেবা। তবে আপ লাইনে পরিষেবা স্বাভাবিক রয়েছে বলে জানান হয়েছে মেট্রোর তরফে।  কিন্তু এদিন আচমকাই ডাউন লাইনে মেট্রো বিভ্রাটে নাজেহাল অবস্থা যাত্রীদের।

উল্লেখ্য, যান্ত্রিক গোলযোগ হতেই রবীন্দ্র সরোবর মেট্রো ষ্টেশনের পৌঁছিয়েছেন ইঞ্জিনিয়ারেরা । জোর কদমে চলেছে মেরামতের কাজ । কি  থেকে লাইনে গোলযোগ হয়েছে তা এখন জানা যায়নি। এদিনের ঘটনা প্রসঙ্গে   এক মেট্রো যাত্রী  জানিয়েছেন, ‘আপ লাইনে মেট্রো ধীর গতিতে চলছে। নেতাজি স্টেশন থেকেই ট্রেন একাধিকবার দাঁড়িয়ে পড়েছে। এরফলে প্রতিটি  ষ্টেশনে বাড়ছে ভিড়। এরফলে অনেকেই মেট্রো থেকে নামতে পারছেন না।‘ কখন ডাউন লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক হবে, তা এখন অস্পষ্ট। 

মহাবীর জয়ন্তীতে ব্যহত মেট্রো পরিষেবা, রইল সময়সূচি

ফের মেট্রো বিভ্রাট ! ব্যস্ত সময় সিগন্যালে গোলযোগ, ব্যাহত পরিষেবা

মেট্রোয় ভিড়ের সুযোগে তরুণীর শ্লীলতাহানির চেষ্টা, যুবককে বেধড়ক মারধর যাত্রীদের

ফের চাঁদনি চক মেট্রোর সামনে ঝাঁপ, ট্রেন চলাচল ব্যাহত, ভোগান্তিতে যাত্রীরা

বর্ষশেষে বাড়ি ফেরা নিয়ে নো চিন্তা, চলবে তিন জোড়া স্পেশাল মেট্রো

বড়দিনের রাতে চলবে স্পেশাল মেট্রো, জেনে নিন সময়সূচি

সুখবর! রবিবার মিলবে হাওড়া- এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা

মেয়েদের ‘রাত দখল’ কর্মসূচিতে পাশে দাঁড়াল মেট্রো, মিলবে অতিরিক্ত পরিষেবা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]