নিজস্ব প্রতিনিধিঃ অল্প বয়সে ভোটে জিতে রাজনৈতিক ময়দানে নেমেছেন মধুপর্ণা ঠাকুর। এই আবহে ২১ জুলাই শহীদ দিবসের দিন সমাবেশে যোগ দিতে আসলেন বাগদার তৃণমূল বিধায়ক। এদিনে এসে তিনি প্রথমেই কৃতজ্ঞতা জানান তৃণমূল সুপ্রিমকে। মধুপর্ণা বলেন, ‘ আমাকে এত অল্প বয়সে এত বড় সুযোগ দিয়েছে যে আমি এখানে এসে এই শহিদ দিবসের মঞ্চে উঠতে পারব। এর থেকে বড় পাওনা আমাদের হরিগুরুচাঁদের হয় না। এটাই সব থেকে বড় পাওনা।‘
মাত্র ২৫ বছর বয়সে বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয় মধুপর্ণা ঠাকুর। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ফিরিয়ে দিয়েছেন বাগদা বিধানসভার আসন। গত ১৩ জুলাই উপনির্বাচনের ফলাফল ঘোষণা হতেই বাগদা আসনে নিজের জয় হাসিল করে নিয়েছিলেন মধুপর্ণা। বলা বাহুল্য, মধুপর্ণা ঠাকুর তৃণমূল নেত্রী ও রাজ্যসভার সদস্য মমতা ঠাকুরের মেয়ে। বর্তমানে তিনি হলেন রাজ্য বিধানসভার সর্বকনিষ্ঠ সদস্য। শুধু তাই নয় দেশের সবচেয়ে কমবয়সী বিধায়কের তকমাও পেয়েছেন মধুপর্ণা।
উল্লেখ্য, বিধানসভা উপনির্বাচনে মতুয়াগড়ে জয়ী হয়েছে তৃণমূল। আর এই জয়ের পরেই বড়মা বীনাপাণি দেবীর বন্ধ ঘরের তালা ভাঙে মধুপর্ণার অনুগামীরা। একথায় বিধানসভার কনিষ্ঠতম সদস্য মধুপর্ণা-ই এখন তৃণমূলের শিবিরের নতুন মতুয়া-মুখ।