Copa America: কলম্বিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাগ্যের জোরে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা জিতল বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে খেলা গোলশূন্য অবস্থায় শেষ হওয়ায় ম্যাচ গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। ১১২ মিনিটে কলম্বিয়ার জালে বল জড়িয়ে দলকে জয় এনে দিয়েছেন লাউতারো মার্তিনেজ।

রবিবার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে দর্শকদের কারণে আর্জেন্টিনা-কলম্বিয়ার ফাইনাল ম্যাচ শুরু হতে ঘণ্টা দুয়েক দেরি হয়। ম্যাচ শুরু হতেই লিওনেল মেসিদের বিরুদ্ধে দাপট দেখাতে থাকে কলম্বিয়ার ফুটবলাররা। একের পর এক আক্রমণ শানিয়ে আর্জেন্টিনার রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে রাখেন হামেস রদ্রিগেজ–লুইস দিয়াজরা। ৫ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে লুইস দিয়াজের গড়ানো শট আটকে দেন এমিলিয়ানো মার্তিনেজ। ১২ মিনিটে রদ্রিগেজের কর্নার থেকে প্রথমে হেড করে বল বক্সের ঠিক মাঝখানে রাখেন দিয়াজ। সেখান থেকে করদোবার হেড গোললাইন থেকে সেভ করেন মার্তিনেজ।  ১৯ মিনিটে দি মারিয়ার দুর্দান্ত এক নিচু ক্রস থেকে বক্সের মধ্যে বল পান লিওনেল মেসি। তাঁর গোলমুখী শট সহজেই রুখে দেন কলম্বিয়ার গোলকিপার ভারহাস।  ৩২ মিনিটে বক্সের বাইরে থেকে কলম্বিয়ার লেমার বুলেট গতির শট ডান দিকে ঝাঁপিয়ে কোনও মতে হাতে লাগিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন মার্তিনেজ। ৪২ মিনিটে বক্সের ঠিক বাইরে ফ্রি–কিক পেয়েছিল আর্জেন্টিনা। মেসির ফ্রি–কিক থেকে তালিয়াফিকোর হেড চলে যায় পোস্টের উপর দিয়ে। প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়।

দ্বিতীয়ার্ধের শুরু তেকে গোলের জন্য ঝাঁপায় আর্জেন্টিনা। ৪৮ মিনিটে বক্সের বাঁ প্রান্ত থেকে আসা মেসির পাস আর একজনের পা ঘুরে বক্সের মধ্যে পড়ে। কিন্তু তালিয়াফিকো শট নেওয়ার আগেই বল বিপন্মুক্ত করেন কলম্বিয়ার গোলকিপার। ৫৭ মিনিটে আবার দি মারিয়া বল নিয়ে বক্সে ঢুকে পাস দেওয়ার ভান করে গোলে শট নেন। কর্নারের বিনিময়ে তা রক্ষা করেন ভারহাস। ৬৩ মিনিটে দিয়াজের কাছ থেকে বল কেড়ে নিতে গিয়ে পেশিতে টান লাগায় মাঠ ছেড়ে চলে যান মেসি। বন্ধুর অভাব বুঝতে দেননি দি মারিয়া। তিনি একের পর এক সুযোগ তৈরি করে দেন। যদিও তা কাজে লাগাতে পারেননি আর্জেন্টিনার খেলোয়াড়রা। ৮৭ মিনিটে বক্সের মধ্যে কলম্বিয়ার গোলরক্ষককে একা পেয়েও বল জালে রাখতে্ব পারেননি দি মারিয়া। মৃআচের সংযুক্তি সময়ের প্রথম মিনিটে দি মারিয়ার ক্রসে মাথা ছোঁয়াতে পারলেই গোল পেতেন নিকো গঞ্জালেস। কিন্তু তিনি পারেননি। ম্যাচ শেষ পর্যন্ত গড়ায় অতিরিক্ত সময়ে। ১১২ মিনিটে গোল করে দলকে জয় এনে দেন লাউতারা মার্তিনেজ।

চোটের জন্য অনির্দিষ্টকালের জন্য মাঠের  বাইরে মেসি

নিরাপত্তা রক্ষীদের সঙ্গে মারপিটে জড়ানোয় গ্রেফতার কলম্বিয়ার ফুটবল প্রধান

Copa America: সেরা খেলোয়াড় রদ্রিগেজ, গোল্ডেন বুট মার্তিনেজের

Copa America Final: চোট পেয়ে মাঠ ছাড়লেন মেসি, চোখে জল

আর্জেন্টিনার হয়ে কতদিন খেলবেন, জানিয়ে দিলেন মেসি

Copa America: কানাডাকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, গোল পেলেন মেসিও

Copa America: পানামাকে গোলের মালা পরিয়ে সেমিতে কলম্বিয়া

Copa America: টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে উরুগুয়ে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]