নিরাপত্তা রক্ষীদের সঙ্গে মারপিটে জড়ানোয় গ্রেফতার কলম্বিয়ার ফুটবল প্রধান

Share:

নিজস্ব প্রতিনিধি : সদ্যই কোপা ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরেছে কলম্বিয়া। হারের পর আরও একটি ঘটনা সামনে এল কলম্বিয়ার। মায়ামির পুলিশ গ্রেপ্তার করেছে দেশটির (কলম্বিয়া) ফুটবল ফেডারেশনের সভাপতি ও তাঁর ছেলেকে। অভিযোগ স্টেডিয়ামে নিরাপত্তারক্ষীদের সঙ্গে মারামারি করছিল তাঁরা।

মায়ামির পুলিশ সোমবার(১৫ই জুলাই)জানিয়েছে, ম্যাচ শুরুর আগে দর্শক–হাঙ্গামায় জড়িত আরও ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।মায়ামি-ডেইড পুলিশের গোয়েন্দা আন্তর্জতিক এক সংবাদমাধ্যমকে জানিয়েছে,কলম্বিয়ার ফুটবল ফেডারেশনের সভাপতি রামোন হেসুরুন ও তাঁর ছেলে রামোন হামিল হেসুরুনকে হার্ড রক স্টেডিয়ামের হাঙ্গামার একটি ঘটনায় গ্রেফতার করা হয়েছে। দুজনের বিরুদ্ধেই ম্যাচের দিন দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে মারামারির অভিযোগ এসেছে।

তাঁদের বিরুদ্ধে মামলায় ব্যক্ত করা হয়েছে, ঘটনাটি ঘটেছে ম্যাচের পর মাঠের টানেলে। ওই টানেলেই উপস্থিত ছিলেন সংবাদমাধ্যমের কর্মীরাও।সেই সময়ে হেসুরুন ও তাঁর ছেলেকে সেখানে আটকে দিয়েছিলেন নিরাপত্তারক্ষীরা। দেরি হওয়ায় ‘বিরক্ত হয়ে’ নিরাপত্তারক্ষীদের সঙ্গে তর্ক জড়িয়ে পড়েন দুজন। এই সময় একজন নিরাপত্তারক্ষী রামোন হামিল হেসুরুনের বুকে হাত দিয়ে ধাক্কা মারেন এবং পেছনে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এরপর হামিল হেসুরুন সেই নিরাপত্তারক্ষীকে ঘাড় ধরে নিচে ফেলে দিয়ে দুটি ঘুষি মারেন।এই ঘটনার পরেই মাঝরাতে গ্রেফতার করা হয় বাবা ও ছেলে দুজনকেই।

কনমেবলের অন্যতম সহসভাপতি ৭১ বছর বয়সী রামোন হেসুরুন ২০১৫ সাল থেকে কলম্বিয়া ফুটবল ফেডারেশনের দায়িত্বে আছেন।ফাইনালের আগে মাঠের বাইরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে দক্ষিণ আমেরিকার মহাদেশীয় ফুটবল সংস্থা ও কোপার আয়োজক কনমেবল।

উল্লেখ্য, অনেক দর্শক টিকিট ছাড়া মাঠে প্রবেশ করতে চেয়েছিল।এদিকে নিরাপত্তারক্ষীদের সঙ্গে অনেকেরই বিশৃঙ্খলা তৈরি হয়। তর্ক বিতর্ক এক পর্যায়ে আরও বাড়ে। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। আর সেই ঘটনায় আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচ শুরু হতে এক ঘণ্টারও বেশি দেরি হয়।

লস অ্যাঞ্জেলসের রাস্তায় মার্শাল আর্ট দেখাতে গিয়ে পুলিশের গুলিতে ঝাঁঝরা ভারতীয়

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

একই নম্বরের টিকিটে বাজিমাত, লটারিতে ৩৫.৫ লক্ষ খরচ করে যুবক জিতলেন প্রায় দশ কোটি

ক্যান্সারের গবেষণাপত্র চুরি করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পিঠটানের চেষ্টা, গ্রেফতার চিনা চিকিৎসক

ট্রাম্প প্রশাসনের রোষের শিকার মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রধান

মার্কিন যুক্তরাষ্ট্রে হত্যার অভিযোগে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ট্রাক চালক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]