Copa America Final: চোট পেয়ে মাঠ ছাড়লেন মেসি, চোখে জল

Share:

নিজস্ব প্রতিনিধি: মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ ঘটনাবহুল হয়ে রইল। জোর করে টিকিট ছাড়াই স্টেডিয়ামে ঢোকার চেষ্টা চালান প্রচুর দর্শক। তার ফলে অরাজকতা দেখা যায়। প্রায় দু’ঘন্টা বাদে শুরু হয় ম্যাচ। আর ম্যাচের ৬৪ মিনিটে চোট পেয়ে কান্নায় ভেঙে পড়ে মাঠ ছাড়েন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

গত কয়েকদিন ধরেই কলম্বিয়া ও আর্জেন্টিনার ফাইনাল ঘিরে উত্তেজনার পারদ চড়ছিল। সোমবার ভারতীয় সময় সকাল সাড়ে পাঁচটায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু প্রচুর পরিমাণ দর্শক টিকিট ছাড়াই স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেন। ফলে চরম বিশৃঙ্খলা দেখা যায়। গেট বন্ধ করে দর্শকদের আটকানোর চেষ্টা চালান নিরাপত্তারক্ষীরা। তাতে ফল হিতে বিপরীত হয়। প্রায় দেড় ঘন্টা পরে ম্যাচ শুরু করা হয়।

অন্যদিকে, ম্যাচে চোট পেয়ে ৬৪ মিনিটে মাঠ  ছাড়তে বাধ্য হন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তবে না প্রতিপক্ষ কলম্বিয়ার কোনও খেলোয়াড়ের ফাউলের শিকার হননি ফুটবলের রাজপুত্র। বরং দিয়াজের কাছ থেকে বল কেড়ে নিতে গিয়ে পেশিতে টান লাগে মেসির। মাঠে পড়ে যান তিনি। মাঠে পড়ে যন্ত্রণায় কাতরাতে থাকেন আর্জেন্টিনার অধিনায়ক। প্রাথমিক চিকি‍ৎসায় খানিকটা সুস্থ হয়ে ওঠার পরে তাঁকে তুলে নেন কোচ লিওনেল স্কালোনি।মাঠ ছাড়ার সময় কান্নায় বেঙে পড়েছিলেন মেসি।পরে ডাগ আউটে গিয়েও কাঁদতে থাকেন।

কলম্বিয়ার মিডফিল্ডার  কাস্তানোর মাথায় লাথি কষিয়ে লাল কার্ড দেখলেন এনজো

দুরন্ত প্রত্যাবর্তনের গল্প লিখে কলম্বিয়ার কাছে হার এড়াল ১০ জনের আর্জেন্টিনা

চোটের জন্য অনির্দিষ্টকালের জন্য মাঠের  বাইরে মেসি

নিরাপত্তা রক্ষীদের সঙ্গে মারপিটে জড়ানোয় গ্রেফতার কলম্বিয়ার ফুটবল প্রধান

Copa America: কলম্বিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

Copa  America: চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবেন মেসিরা?

Copa America: আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল ম্যাচের দায়িত্বে ব্রাজিলের রেফারি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]