দিল্লির হাসপাতালে ঢুকে চিকিৎসাধীন রোগীকে গুলি করে খুন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লিতে ঘটল ভয়াবহ ঘটনা। রবিবার দিল্লির হাসপাতালের মধ্যে আচমকাই চলল গুলি। আর তাতে প্রাণ হারালেন একজন রোগী। ঘটনাটি ঘটেছে দিল্লির গুরু তেগ বাহাদুর হাসপাতালে। রবিবার বিকেল চারটে নাগাদ ওই হাসপাতালের তৃতীয় তলায় আচমকাই চলে গুলি।

দিল্লি পুলিশ জানিয়েছে, জিটিবি হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ঢুকে এক আচমকাই গুলি চালায় ১৮ বছরের যুবক।  প্রায় তিন থেকে চার রাউন্ড চলে গুলি।  এরফলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান এক রোগী।  এই ঘটনায় নিহত রোগী হলেন ৩২ বছরের রিয়াজুদ্দিন । তিনি দিল্লির খাজুরির বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, নিহত ব্যক্তি রিয়াজুদ্দিন গত ২৩ জুন পেটের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চলছিল চিকিৎসা। এই আবহে হাসপাতালের মধ্যে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন রিয়াজুদ্দিন।

এদিন বিকেলে ২৪ নম্বর ওয়ার্ডে গুলি চালানোর বিষয় পুলিশকে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে যেতেই পুলিশ দেখেন এক ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। তবে এখন পর্যন্ত অভিযুক্ত যুবকের পরিচয় জানা যায়নি। ইতিমধ্যেই তাঁকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি। কিন্তু এদিনের হামলার পিছনে কী কারণ রয়েছে তা নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনা নিয়ে তদন্তে নেমেছে দিল্লি পুলিশ।

পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে শুটআউট, গুলিবিদ্ধ তৃণমূলকর্মী

সাত সকালে শ্যুটআউট, গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল যুবকের

বচসার মাঝেই শুট আউট! গুলির আঘাতে প্রাণ গেল‌ ২০ বছর বয়সী যুবকের

দলীয় কার্যালয়ের সামনেই গুলিবিদ্ধ তৃণমূলের যুব নেতা, চাঞ্চল্য শিবপুরে

হাসপাতালে চার তলা থেকে ঝাঁপ, তৎক্ষণাৎ মৃত্যু রোগীর

তোলা দিতে অস্বীকার, দুই মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি

ত্রিকোণ প্রেম ! লেক গার্ডেন্স কাণ্ডে এল চাঞ্চল্যকর তথ্য

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]