Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সরকারি জমি দখলের জের, ১৮০’র বেশি ভূমি সংস্কার আধিকারিককে বদলি

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি জমি অবৈধভাবে দখলের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথেই হাঁটল ভূমি ও ভূমি সংস্কার দফতর। বুধবার একই সঙ্গে কলকাতা, হাওড়া-সহ রাজ্যের বিভিন্ন জেলার ১৮০ জনের বেশি মহকুমা ও ব্লক ভূমি সংস্কার আধিকারিককে বদলি করে দেওয়া হল। শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে বেশ কয়েকজনকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়েছে। বেশ কয়েকজনকে ভূমি সংস্কার দফতর থেকে অন্য দফতরে বদলি করা হয়েছে। বদলি হওয়া আধিকারিকদের ১২ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল ছাড়ার মতো কঠিন নির্দেশও দেওয়া হয়েছে।

গত মাসেই রাজ্যের পুর পরিষেবা নিয়ে পুরসভার চেয়ারম্যান-সহ প্রশাসনিক কর্তাদের বৈঠকে সরকারি জমি দখল নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে হাওড়া, হলদিয়া, হুগলি এবং সল্টলেকে সরকারি জমি বেহাত হওয়া নিয়ে রাজ্য মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে ক্ষোভও উগরে দিয়েছিলেন। বিশেষ করে ভূমি সংস্কার দফতরের আধিকারিকদের ‘কাটমানি’র বিনিময়ে সরকারি জমি দখলের ক্ষেত্রে চোখ বুজে থাকা নিয়ে তীব্র উষ্মা প্রকাশ করেছিলেন। অবিলম্বে বেহাত হওয়া সরকারি জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

আর মমতার ওই নির্দেশের পরেই ভূমি ও ভূমি সংস্কার দফতরের বাস্তুঘুঘুদের বাসা ভাঙতে বিশেষ উদ্যোগ নেন ভূমি সংস্কার দফতরের সচিব। ইতিমধ্যেই একাধিক জায়গায় বেহাত হওয়া সরকারি জমি দখলকারীদের কব্জা থেকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অরক্ষিত অবস্থায় পড়ে থাকা সরকারি জমিতে রাতারাতি ভূমি ও ভূমি সংস্কার দফতরের তরফে বিশেষ সাইনবোর্ড টাঙানোর কাজ শুরু হয়েছে। আর এবার বাস্তুঘুঘুর বাসা ভাঙতে একই সঙ্গে ১৮০ জনের বেশি আধিকারিককে বদলির মতো কড়া পদক্ষেপের পথে হাঁটল রাজ্য সরকার।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00