নিজস্ব প্রতিনিধি : জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হবে আগামী ৭ জুলাই অর্থাৎ আগামীকাল। রথে চড়ে মাসি গুণ্ডিচার বাড়ি যাবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। প্রত্যেক বছর পুরীতে মহা ধুমধাম করে পালিত হয় রথযাত্রা। প্রতি বছর রথযাত্রা উপলক্ষ্যে পুরীতে তিনটি পৃথক রথ প্রস্তুত করা হয়। আষাঢ় শুক্রা দ্বিতীয়া তিথিতে রথে করে মাসির বাড়ি যান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা।
রথযাত্রায় বিরল যোগ : তবে এইবারের রথযাত্রায় সুখবর। তৈরি হয়েছে এক বিরল শুভ যোগ। তাই রথযাত্রা এবার দু-দিন ধরে পালিত হবে। ৭ জুলাই পুরীর মন্দির থেকে বেরিয়ে ৮ জুলাই মাসি গুণ্ডিচার বাড়ি পৌঁছবে রথ। ৭ জুলাই। উল্টো রথ পড়েছে ১৬ জুলাই। এই বিশেষ দিনের জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন জগন্নাথ ভক্তরা।
গণণা অনুযায়ী, ৫৩ বছর পর ফের এই যোগ হতে চলেছে এবারের রথযাত্রায়। এমনটা হয়েছিল ১৯৭১ সালে। আবার তা পুনরাবৃত্তি হতে চলেছে ২০২৪ সালে। এবারে সকালের পরিবর্তে সন্ধ্যায় শুরু হবে রথযাত্রা উৎসব। রথযাত্রার পর রথ চালানো কিন্তু আর হয় না। সেই ক্ষেত্রে পরের দিন ভোর থেকে আবারও যাত্রা শুরু হবে।
জগন্নাথ : ভগবান মহাপ্রভু জগন্নাথের রথের নাম নন্দীঘোষ। এই রথে যে পতাকা ওড়ে তাঁকে বলা হয় ত্রৈলোক্য মোহিনী। এই রথে ১৬ টি চাকা রয়েছে। পতাকার রং হলুদ।
বলরাম : এই রথের নাম তালধ্বজা। এই রথে ১৪ টি চাকা থাকে। এই রথে ব্যবহৃত দড়ির নাম বাসুকি।
সুভদ্রা : এই রথের নাম পদ্মধ্বজা। এই রথে মোট ১২ চাকা থাকে। রথে লাল রঙের কাপড় ব্যবহার করা হয়ে থাকে। রথে যে দড়ি থাকে তাঁর নাম হল স্বর্ণচূড়া।