ওএমআর শিট সংক্রান্ত তথ্য উদ্ধার করতে দায়িত্ব নিক অন্য সংস্থা, জানাল হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিট বা উত্তরপত্রের যাবতীয় তথ্য উদ্ধার করতে অন্য সংস্থাকে দায়িত্ব নিতে বলল কলকাতা হাইকোর্ট। শুক্রবার এই প্রসঙ্গে হাইকোর্টের পর্যবেক্ষণ, সিবিআই সার্ভারের মূল তথ্য উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। সেই কারণে এই বিষয়ে অন্য কোনও সংস্থা দায়িত্ব নিক।

বিচারপতি রাজাশেখর মান্থা জানান, ‘ওএমআর শিটের তথ্য উদ্ধার করতে সিবিআই উইপ্রো বা টিসিএসের মতো সংস্থার সাহায্য নিতে পারে। দরকার পড়লে বিশ্বের যেকোনও সংস্থার সাহায্য নিতে পারে সিবিআই।‘ এই বিষয়ে বিচারপতি মান্থা জানিয়েছেন, ওএমআর শিটের এই তথ্য উদ্ধার করা খুবই প্রয়োজন। তথ্য উদ্ধারের জন্য যে খরচ হবে, তা বহন করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও রাজ্য সরকার।

উল্লেখ্য, গত মঙ্গলবার ওএমআর শিট সংক্রান্ত মামলায় সিবিআইয়ের কাছে হার্ডডিস্কের তথ্য চেয়েছিল হাইকোর্ট। ওএমআর শিট স্ক্যান করে কোথায়, কোন হার্ডডিস্ক রাখা হয়েছিল, সেই বিষয়ে শুক্রবার তথ্য জমা দিতে বলে আদালত। কিন্তু এদিন সিবিআইয়ের তরফে জানানো হয়, এই তথ্য বের করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এরপরই এদিন কলকাতা হাইকোর্ট এই বিষয়ে তথ্য বের করতে অন্য কোনও সংস্থাকে দায়িত্ব নেওয়ার কথা বলে। এর আগে ২০১৪ সালে প্রাথমিক নিয়োগ পরীক্ষায় আসল ওএমআর শিট নষ্ট করা হয়েছে বলে হাই কোর্টকে আগেই জানিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ওএমশিট মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল এস বসু রায় অ্যান্ড কোম্পানি নামে এক সংস্থাকে। সেইসময় পর্ষদের তরফে জানানো হয়েছিল, ওএমআর শিট নষ্ট করা হলেও এর ডিজিটালড তথ্য রয়েছে।

 

‘সিবিআই বাড়ি এসেছে বলে কোনও খেদ নেই’- জেরা শেষে জানালেন সদাহাস্যময় অতীন

এসএসসি গ্রুপ সি মামলায় চার্জশিট জমা দিল সিবিআই

এক লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও দিল্লি পুলিশের হেড কনস্টেবল

খেজুরিতে জোড়া মৃত্যুর ঘটনায় CID’র ওপরে আস্থা হাইকোর্টের, কী বলল আদালত?

১৭০০০ কোটি টাকা জালিয়াতির দায়ে অনিল আম্বানির বাড়ি-অফিসে তল্লাশি সিবিআইয়ের

সুপ্রিম কোর্টে শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, জেলমুক্তির সম্ভাবনা?

আরজি করের ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে ভিন্নসুর দিলীপের গলায়

মন্দিরের নিরাপত্তা রক্ষীর পুলিশি হেফাজতে মৃত্যুর তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দিলেন স্ট্যালিন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]