মুকেশের ছেলের বিয়েতে থাকছেন মমতা, দেখা করবেন উদ্ধব-শরদের সঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি : শিল্পপতি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিয়ে উপলক্ষে মুম্বইতে গিয়ে দেখা করার কথা রয়েছে শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে ও এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গেও। দুজনের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করার কথা রয়েছে মমতার। লোকসভা ভোটের ফল প্রকাশের পর এটাই শরদ ও উদ্ধবের সঙ্গে মমতার প্রথম বৈঠক।

আগামী ১২ জুলাই শিল্পপতি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ে। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মুম্বই যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধি ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিকে। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বলিউড তারকা ও খেলার জগতের একাধিক ব্যক্তিত্বের। এবার সেই অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী।

তৃণমূল সূত্রে খবর, মুম্বইতে গিয়ে তিনি শুধু আম্বানি পুত্রের বিয়েতেই যোগ দেবেন না। সেইসঙ্গে তাঁর কিছু রাজনৈতিক কর্মসূচিও রয়েছে। জানা যাচ্ছে, মুম্বইতে গিয়ে তৃণমূল নেত্রী দেখা করতে পারেন শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে ও এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গেও। চলতি বছরই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন রয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রে পালাবদলের সম্ভাবনা রয়েছে। এবারে ইন্ডিয়া জোটের ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। এই প্রেক্ষাপটে মমতার সঙ্গে উদ্ধব ও শরদের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, গত লোকসভা ভোটে মহারাষ্ট্রে ভালো ফল করেছে ইন্ডিয়া জোট।

আসন্ন বাজেট অধিবেশনে বিরোধীদের রণনীতি কেমন থাকবে, তা নিয়ে আবোচনা শুরু হয়েছে। এই বিষয়ে মুখ্য ভূমিকা পালন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু মুম্বইতেই নয়, মমতার দিল্লিতেও যাওয়ার কথা রয়েছে। সেখানে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]